হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় নৌ-পুলিশের ওপর পোনা ব্যবসায়ীদের হামলা,আহত -৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ জুলাই ২০২২, ০৯:৩৩ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ পোনা ব্যবসায়ীরা। এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

শুক্রবার (১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অচিন্ত কুমার দে (৫৩), পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন(৩৭) ও রাসেল (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ফেরাসিঙ্গা পাড়ায় মাহমদ আলম ও তার ছেলে আনসারসহ কয়েকজন পোনা ব্যবসায়ী মাতামুহুরী নদীর উজানটিয়া নদী থেকে রেণু পোনা আহরন করে। বেড়িবাঁধের ওপর রেণুপোনা গননা করছিল। মাতারবাড়ী নৌ-পুলিশ কর্মকর্তা এসআই অচিন্ত কুমার দে এর নেতৃত্বে একটি টীম নদীতে টহল দিচ্ছেলেন।
তারা কয়েকজন পোনা ব্যবসায়ীদের আটক করার চেষ্টা করেন। এ সময় পোনা ব্যবসায়ীর হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। তবে কয়েকজন স্থানীয়রা জানায়,পুলিশ কর্মকর্তা পোনা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবী করে। টাকা না দেয়ায় পোনা ধরার জাল নিয়ে যেতে চাইলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অচিন্ত কুমার দে জানায়,নদী থেকে পোনা আহরণ করছিল কয়েকজন ব্যবসায়ী। তাদের আটক করতে চাইলে আমাদের ওপর হামলা চালায়। তবে তিনি টাকা দাবীর কথা অস্বীকার করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী হামলার সত্যতা নিশ্চিত করে জানায়,হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

নাজিম উদ্দিন
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
০১৮২০-০০৮৫১৫
০১-০৭-২০২২

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় নৌ-পুলিশের ওপর পোনা ব্যবসায়ীদের হামলা,আহত -৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় নৌ-পুলিশের ওপর পোনা ব্যবসায়ীদের হামলা,আহত -৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই ২০২২, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ পোনা ব্যবসায়ীরা। এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। শুক্রবার (১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অচিন্ত কুমার দে (৫৩), পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন(৩৭) ও রাসেল (২৯)। প্রত্যক্ষদর্শীরা জানায়,ফেরাসিঙ্গা পাড়ায় মাহমদ আলম ও তার ছেলে আনসারসহ কয়েকজন পোনা ব্যবসায়ী মাতামুহুরী নদীর উজানটিয়া নদী থেকে রেণু পোনা আহরন করে। বেড়িবাঁধের ওপর রেণুপোনা গননা করছিল। মাতারবাড়ী নৌ-পুলিশ কর্মকর্তা এসআই অচিন্ত কুমার দে এর নেতৃত্বে একটি টীম নদীতে টহল দিচ্ছেলেন। তারা কয়েকজন পোনা ব্যবসায়ীদের আটক করার চেষ্টা করেন। এ সময় পোনা ব্যবসায়ীর হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। তবে কয়েকজন স্থানীয়রা জানায়,পুলিশ কর্মকর্তা পোনা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবী করে। টাকা না দেয়ায় পোনা ধরার জাল নিয়ে যেতে চাইলে দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অচিন্ত কুমার দে জানায়,নদী থেকে পোনা আহরণ করছিল কয়েকজন ব্যবসায়ী। তাদের আটক করতে চাইলে আমাদের ওপর হামলা চালায়। তবে তিনি টাকা দাবীর কথা অস্বীকার করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী হামলার সত্যতা নিশ্চিত করে জানায়,হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাজিম উদ্দিন পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ০১৮২০-০০৮৫১৫ ০১-০৭-২০২২

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×