হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ আগস্ট ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

গত দুই দিনের টানা বর্ষণের কারণে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন মারা গেছেন।

রবিবার ভোরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা আঁধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)।

স্থানীয়দের বরাত দিয়ে নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ার আলমের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

তৎক্ষনাৎ এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেওয়াল অপসারণ করে নিহতদের উদ্ধার করে। ওই সময় সেখান থেকে পরিবারের অন্য সদস্যকে আহত অবস্থায় করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতেও কাজ করা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: গত দুই দিনের টানা বর্ষণের কারণে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজন মারা গেছেন। রবিবার ভোরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা আঁধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না আকতার (১২) ও নাতি আবু তোহা (৮)। স্থানীয়দের বরাত দিয়ে নিহত মমতাজ বেগমের ভাই মো. ফয়সাল বলেন, সকালের দিকে প্রতিবেশীরা সরওয়ার আলমের বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে। তৎক্ষনাৎ এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেওয়াল অপসারণ করে নিহতদের উদ্ধার করে। ওই সময় সেখান থেকে পরিবারের অন্য সদস্যকে আহত অবস্থায় করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতেও কাজ করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×