হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বন্দুক ও কার্তুজসহ যুবক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১০:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী দুটি এক নলা বন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

এসময় আবুল শামা নামের আরেক যুবক পালিয়ে যায়। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহমদ শফির ছেলে আবুল শামা (২৬)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ ওয়ার্কশপ

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা পালিয়ে যায়।

পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় তৈরি দুটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক জয়নালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার অপারেশন অফিসার (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, জয়নাল আবেদীন নামের এক যুবককে দুটি বন্দুক ও কার্তুজসহ থানায় হস্তান্তর করেছেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় বন্দুক ও কার্তুজসহ যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বন্দুক ও কার্তুজসহ যুবক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী দুটি এক নলা বন্দুক (এলজি) ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫। এসময় আবুল শামা নামের আরেক যুবক পালিয়ে যায়। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জয়নাল আবেদীন পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহমদ শফির ছেলে আবুল শামা (২৬)। র‌্যাব-১৫ কক্সবাজার এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা পালিয়ে যায়। পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় তৈরি দুটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। আটক জয়নালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পেকুয়া থানার অপারেশন অফিসার (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, জয়নাল আবেদীন নামের এক যুবককে দুটি বন্দুক ও কার্তুজসহ থানায় হস্তান্তর করেছেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×