কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করে পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় উখিয়া থানা-
পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় চারজন, জিআর পরোয়ানায় দুজন এবং জিআর সাজা পরোয়ানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন মোহাম্মদ আইয়ুব (৩৪)। তিনি উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ইনানীতে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার, জানা যায় নি মৃত্যুর কারণ
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ (৩৪) নামের আরেক ব্যক্তিকেও কক্সবাজারের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি আটজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১১ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন