হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় লবণ চাষের জমির পলিথিন কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় এক একর বিশ শতক লবণ চাষের জমিতে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা লবণ উৎপাদনের পলিথিন কেটে দিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়সুত্রে জানাগেছে, মাতবর পাড়ায় এক একর সাইত্রিশ শতক জমি নিয়ে স্থানীয় মসলেম উদ্দিনের পুত্র ওসমান গনি, মৃত ইমাম উদ্দিনের পুত্র আব্দু রহিম গং ও মৃত হাফেজ আহমদের পুত্র ইউনুস গনি, মৃত ফেরদৌস আলমের পুত্র মোশাররফ হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। জমির রেকর্ড সংশোধনী নিয়ে কক্সবাজার সহকারী সিনিয়র জজ আদালতে অপর মামলা চলমান আছে। একই বিষয়ে ওই জমি নিয়ে উচ্চ আদালতেও মামলা আছে। তবে মহামান্য হাইকোর্ট ওসমান গনি গংদের অনুকূলে সিভিল মামলার দুইটি পৃথক আদেশ জারি করে। প্রথম দফায় ছয়মাস নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজাখালী ইউপির গ্রাম আদালতে ৫০২/১৭ মামলা ছিল। গ্রাম আদালতের রায় ওসমান গংদের অনুকূলে যায়। চলতি মৌসুমে ওসমান গনি ও আব্দু রহিম গং লবণ উৎপাদনের জন্য মাঠ প্রস্তুতিসহ লবণচাষে নামে। প্রায় দেড় মাস ধরে তারা ওই মাঠে লবণ চাষ করছিল। ঘটনার দিন গভীররাতে পুর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিরোধীয় লবণমাঠে হানা দেয়। এসময় লবণ উৎপাদনের জন্য ব্যবহৃত মাঠে বিছানো পলিথিন কেটে সাবাড় করে।

লবণচাষি ওসমান গনি বলেন, দেড় মাস আগে থেকে মাঠ প্রস্তুতি করে লবণ উৎপাদন করে আসছি। জায়গা আমাদের ভোগ দখলে। মোশাররফ হোসেন ও ইউনুস গনি গং রাতে মাঠে হানা দিয়ে প্রায় তিন কানি জমির পলিথিন কেটে দিয়েছে। প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নতুন করে উৎপাদন কাজ শুরু করতে প্রায় মাসখানেক সময় লাগবে। কয়েক বছর ধরে লবণ উৎপাদনের সময় তারা এভাবে মাঠের পলিথিন কেটে হয়রানি করছে।
এ ব্যাপারে ইউনুস গনি বলেন, এ জমি আমাদের ভোগ দখলীয় সম্পত্তি। পেশি শক্তি দেখিয়ে জোরপুর্বক মাঠে নেমেছে ওসমান গং। আমরা এলাকায় থাকিনা। পলিথিন কেটে দেওয়ার প্রশ্নই আসেনা। থানায় বিচার আছে। ওসমান গনি গং গরহাজির থাকে। বিচার প্রক্রিয়া নাসাৎ করতে মুলত এটি সাজানো ঘটনা।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় লবণ চাষের জমির পলিথিন কেটে দিল দুর্বৃত্তরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় লবণ চাষের জমির পলিথিন কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
Print Image
পেকুয়া প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় এক একর বিশ শতক লবণ চাষের জমিতে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা লবণ উৎপাদনের পলিথিন কেটে দিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়সুত্রে জানাগেছে, মাতবর পাড়ায় এক একর সাইত্রিশ শতক জমি নিয়ে স্থানীয় মসলেম উদ্দিনের পুত্র ওসমান গনি, মৃত ইমাম উদ্দিনের পুত্র আব্দু রহিম গং ও মৃত হাফেজ আহমদের পুত্র ইউনুস গনি, মৃত ফেরদৌস আলমের পুত্র মোশাররফ হোসেন গংদের মধ্যে বিরোধ চলছিল। জমির রেকর্ড সংশোধনী নিয়ে কক্সবাজার সহকারী সিনিয়র জজ আদালতে অপর মামলা চলমান আছে। একই বিষয়ে ওই জমি নিয়ে উচ্চ আদালতেও মামলা আছে। তবে মহামান্য হাইকোর্ট ওসমান গনি গংদের অনুকূলে সিভিল মামলার দুইটি পৃথক আদেশ জারি করে। প্রথম দফায় ছয়মাস নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজাখালী ইউপির গ্রাম আদালতে ৫০২/১৭ মামলা ছিল। গ্রাম আদালতের রায় ওসমান গংদের অনুকূলে যায়। চলতি মৌসুমে ওসমান গনি ও আব্দু রহিম গং লবণ উৎপাদনের জন্য মাঠ প্রস্তুতিসহ লবণচাষে নামে। প্রায় দেড় মাস ধরে তারা ওই মাঠে লবণ চাষ করছিল। ঘটনার দিন গভীররাতে পুর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিরোধীয় লবণমাঠে হানা দেয়। এসময় লবণ উৎপাদনের জন্য ব্যবহৃত মাঠে বিছানো পলিথিন কেটে সাবাড় করে। লবণচাষি ওসমান গনি বলেন, দেড় মাস আগে থেকে মাঠ প্রস্তুতি করে লবণ উৎপাদন করে আসছি। জায়গা আমাদের ভোগ দখলে। মোশাররফ হোসেন ও ইউনুস গনি গং রাতে মাঠে হানা দিয়ে প্রায় তিন কানি জমির পলিথিন কেটে দিয়েছে। প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নতুন করে উৎপাদন কাজ শুরু করতে প্রায় মাসখানেক সময় লাগবে। কয়েক বছর ধরে লবণ উৎপাদনের সময় তারা এভাবে মাঠের পলিথিন কেটে হয়রানি করছে। এ ব্যাপারে ইউনুস গনি বলেন, এ জমি আমাদের ভোগ দখলীয় সম্পত্তি। পেশি শক্তি দেখিয়ে জোরপুর্বক মাঠে নেমেছে ওসমান গং। আমরা এলাকায় থাকিনা। পলিথিন কেটে দেওয়ার প্রশ্নই আসেনা। থানায় বিচার আছে। ওসমান গনি গং গরহাজির থাকে। বিচার প্রক্রিয়া নাসাৎ করতে মুলত এটি সাজানো ঘটনা। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×