হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও গণ উপদ্রবের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও আবু তাহেরের ছেলে মো. আমজাদ (২২)। এরমধ্যে ইলিমাছকে ১০দিন ও আমজাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষার্থীকে অভিযুক্ত দুই আসামী দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গত ২৬ মে ভুক্তভোগী শিক্ষার্থীকে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে আসামীগণ অশালীন আচরণ ও টানাহেঁচড়া করে। বৃহস্পতিবার শুনানি ও সাক্ষীদের জবানবন্দিতে তা প্রমাণিত হওয়ায় এক আসামীকে ১০দিন ও অপর আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের উত্যক্ত করা প্রতিরোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাঁদের কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় এক মাদরাসা শিক্ষার্থীকে ইভটিজিং ও গণ উপদ্রবের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকার আবুল হোছনের ছেলে মো. ইলিয়াছ (৩২) ও আবু তাহেরের ছেলে মো. আমজাদ (২২)। এরমধ্যে ইলিমাছকে ১০দিন ও আমজাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষার্থীকে অভিযুক্ত দুই আসামী দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গত ২৬ মে ভুক্তভোগী শিক্ষার্থীকে মাদরাসা থেকে বাড়ি যাওয়ার পথে আসামীগণ অশালীন আচরণ ও টানাহেঁচড়া করে। বৃহস্পতিবার শুনানি ও সাক্ষীদের জবানবন্দিতে তা প্রমাণিত হওয়ায় এক আসামীকে ১০দিন ও অপর আসামীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের উত্যক্ত করা প্রতিরোধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাঁদের কারাগারে পাঠানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×