হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় হত্যা মামলা থেকে ইউপি সদস্যের নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নাজেম উদ্দীন প্রকাশ গুরামিয়া (২৫) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা থেকে ইউপি সদস্য শাহেদুল ইসলামের নাম প্রত্যাহার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাঁকোরপাড় ষ্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ঢাবি ছাত্র জালাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম,আরিফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে পেকুয়ায় চোর সন্দেহে শত শত মানুষের গণপিটুনিতে নাজেম উদ্দীন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউপি সদস্য সাহেদুল ইসলামকে  আসামি করা হয়েছে। এ ঘটনায় কোন ভাবেই ইউপি সদস্য সাহেদ জড়িত নয়। আমরা অতিদ্রুত এ মামলা থেকে ইউপি সদস্য শাহেদসহ সকল নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে হয়রানি থেকে বাদ দিতেও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।

আরও পড়ুন

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ! ককটেল হামলায় গায়ে আগুন ধরে আহত কুরিয়ার কর্মী

মানববন্ধনে স্থানীয় জালাল উদ্দীন বলেন, ইউপি সদস্য শাহেদুল ইসলাম জনগণের বিপদআপদে সবসময় পাশে থাকার চেষ্টা করে। এলাকায় সবসময় সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকে। ঘটনার দিন ইউপি সদস্য শাহেদ তাঁর ব্যক্তিগত কাজে এলাকার বাইরে ছিল। কিন্তু একটু কুচক্রী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এ মিথ্যা মামলার আসামি করা হয়েছে। আমরা অতিদ্রুত এ মামলা থেকে ইউপি সদস্য শাহেদকে অব্যহত দেওয়ার জোর দাবি জানাই। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। 

এ মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজ, ব্যবসায়ী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় হত্যা মামলা থেকে ইউপি সদস্যের নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় হত্যা মামলা থেকে ইউপি সদস্যের নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নাজেম উদ্দীন প্রকাশ গুরামিয়া (২৫) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা থেকে ইউপি সদস্য শাহেদুল ইসলামের নাম প্রত্যাহার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাঁকোরপাড় ষ্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ঢাবি ছাত্র জালাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম,আরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে পেকুয়ায় চোর সন্দেহে শত শত মানুষের গণপিটুনিতে নাজেম উদ্দীন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউপি সদস্য সাহেদুল ইসলামকে  আসামি করা হয়েছে। এ ঘটনায় কোন ভাবেই ইউপি সদস্য সাহেদ জড়িত নয়। আমরা অতিদ্রুত এ মামলা থেকে ইউপি সদস্য শাহেদসহ সকল নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে হয়রানি থেকে বাদ দিতেও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। মানববন্ধনে স্থানীয় জালাল উদ্দীন বলেন, ইউপি সদস্য শাহেদুল ইসলাম জনগণের বিপদআপদে সবসময় পাশে থাকার চেষ্টা করে। এলাকায় সবসময় সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকে। ঘটনার দিন ইউপি সদস্য শাহেদ তাঁর ব্যক্তিগত কাজে এলাকার বাইরে ছিল। কিন্তু একটু কুচক্রী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এ মিথ্যা মামলার আসামি করা হয়েছে। আমরা অতিদ্রুত এ মামলা থেকে ইউপি সদস্য শাহেদকে অব্যহত দেওয়ার জোর দাবি জানাই। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।  এ মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজ, ব্যবসায়ী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×