হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পোস্টাল ভোটে ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি প্রবাসী ব্যালট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ অপরাহ্ন


ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে ভোটদান কার্যক্রম জোরেশোরে এগিয়ে চলছে। ‘পোস্টাল ভোট বিডি’ নামক মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট। শনিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্যে এসব পরিসংখ্যান উঠে এসেছে।

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। পোস্ট অফিস বা ডাক বক্সে জমা পড়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট।

এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের জন্য আবেদনকারীদের মধ্যে বিডি পোস্ট কর্তৃক ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭টি এবং ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। দেশের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পোস্টাল ভোটে ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি প্রবাসী ব্যালট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পোস্টাল ভোটে ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি প্রবাসী ব্যালট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে ভোটদান কার্যক্রম জোরেশোরে এগিয়ে চলছে। ‘পোস্টাল ভোট বিডি’ নামক মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট। শনিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্যে এসব পরিসংখ্যান উঠে এসেছে।বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। পোস্ট অফিস বা ডাক বক্সে জমা পড়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট।এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের জন্য আবেদনকারীদের মধ্যে বিডি পোস্ট কর্তৃক ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭টি এবং ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। দেশের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×