হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২১ আগস্ট – ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ আগস্ট) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি জানান, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ দিনের কর্মসূচি শুরু হবে ৩১ আগস্ট। শেষ হবে ৪ সেপ্টেম্বর।

এর মধ্যে আগামী ৩১ আগস্ট (শনিবার) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন। দ্বিতীয় দিন (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সকল নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

তৃতীয় দিন (২ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী খাল-বিল-পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। পঞ্চম দিন ৪ সেপ্টেম্বর। সেদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ করা হবে।

রিজভী আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে সারাদেশে জেলা ও মহানগরে ২ সেপ্টেম্বর র‍্যালি ও আলোচনা সভা এবং ৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ আগস্ট ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ আগস্ট – ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২১ আগস্ট) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ দিনের কর্মসূচি শুরু হবে ৩১ আগস্ট। শেষ হবে ৪ সেপ্টেম্বর। এর মধ্যে আগামী ৩১ আগস্ট (শনিবার) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন। দ্বিতীয় দিন (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সকল নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। তৃতীয় দিন (২ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী খাল-বিল-পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। পঞ্চম দিন ৪ সেপ্টেম্বর। সেদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ করা হবে। রিজভী আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে সারাদেশে জেলা ও মহানগরে ২ সেপ্টেম্বর র‍্যালি ও আলোচনা সভা এবং ৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ২১ আগস্ট ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি দিল বিএনপি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×