হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ১৭ জুন – চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়া টাইগাররা নির্ধারিত ১৯ ওভারে ১৩১ রানেই সবকটি উইকেট হারায়। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী অস্ট্রেলিয়া।

টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ২৬ রানে তানজিদ এবং ৩৯ রানে সাইফ বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর অধিনায়ক হৃদয়সহ টপ অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরলে দলের সংগ্রহ থমকে যায়।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

৭৮ রানে ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়া বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন শেখ মেহেদী হাসান। তার অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে ১৩১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা তিনটি উইকেট শিকার করেন এবং সেই সঙ্গে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানেই ওপেনার জশ ইংলিসকে হারায় অস্ট্রেলিয়া।

পেসার শরিফুল ইসলাম তাকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন। তবে অন্য প্রান্তে কুপার কনোলি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ওয়ানডে সিরিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখে তিনি ২৭ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেন।

এনএন/ ১৭ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৭ জুন – চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়া টাইগাররা নির্ধারিত ১৯ ওভারে ১৩১ রানেই সবকটি উইকেট হারায়। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী অস্ট্রেলিয়া।টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ২৬ রানে তানজিদ এবং ৩৯ রানে সাইফ বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর অধিনায়ক হৃদয়সহ টপ অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরলে দলের সংগ্রহ থমকে যায়।৭৮ রানে ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়া বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন শেখ মেহেদী হাসান। তার অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে ১৩১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা তিনটি উইকেট শিকার করেন এবং সেই সঙ্গে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানেই ওপেনার জশ ইংলিসকে হারায় অস্ট্রেলিয়া।পেসার শরিফুল ইসলাম তাকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন। তবে অন্য প্রান্তে কুপার কনোলি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ওয়ানডে সিরিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখে তিনি ২৭ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেন।এনএন/ ১৭ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×