চট্টগ্রাম, ২৭ অক্টোবর – ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে এসেছে টাইগাররা। তবে এবার ক্যারিবিয়ানদের পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টির লড়াই। তাই বাড়তি চ্যালেঞ্জ থাকছে টাইগারদের সামনে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস। অধিনায়ক ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলি। সাম্প্রতিক সময়ে তার বাজে ফর্মই তার বাদ পড়ার বড় কারণ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন