ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সরকার প্রধান হিসেবে এই গুরুদায়িত্ব গ্রহণ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। খোলা আকাশের নিচে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপির নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও অংশ নেন। শপথ পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, নবগত প্রধানমন্ত্রী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
এরপর বেলা ১১টায় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দিনের কর্মসূচি শেষে বিকেল ৩টায় তার সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন