হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধান উপদেষ্টা ও ‘ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন-এমন কথা কোথাও বলিনি’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:২২ অপরাহ্ন


ঢাকা, ১৩ অক্টোবর – প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- এমন কথা তিনি কোথাও বলেননি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন

১৬০ রানেই শেষ স্বপ্ন: ফাইনালে আফগানিস্তান, ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

শফিকুল আলম লেখেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।
‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি (প্রধান উপদেষ্টা) কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।’

প্রেস সচিব আরও লেখেন, সংবাদ সম্মেলনে আমি কোথাও বলিনি, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলে আশা করি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রধান উপদেষ্টা ও ‘ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন-এমন কথা কোথাও বলিনি’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধান উপদেষ্টা ও ‘ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন-এমন কথা কোথাও বলিনি’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ অক্টোবর – প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- এমন কথা তিনি কোথাও বলেননি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।শফিকুল আলম লেখেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি (প্রধান উপদেষ্টা) কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।’প্রেস সচিব আরও লেখেন, সংবাদ সম্মেলনে আমি কোথাও বলিনি, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলে আশা করি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×