হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রবাসী যাত্রীর সোনা চুরি করে সাময়িক বরখাস্ত হলেন কাস্টমস কর্মকর্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – প্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

পিংকু রায় ঢাকা কাস্টম হাউসের আওতাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফট ট্রানজিট ও মূল্যবান গুদামে ‘গুদাম কর্মকর্তা’ হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাবস্থায় ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি প্রবাসী এক যাত্রীর একটি স্বর্ণবার গুদামে জমা না দিয়ে চুরি করে নিয়ে যান।

আদেশে বলা হয়েছে, যাত্রীর স্বর্ণবার আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে পিংকু রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তাকে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের আগ্রহ জানান।

এরপর বিধি ৭(২)(ঘ) অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং বিধি ৭(৯) অনুসারে চাকরি থেকে বরখাস্ত বা অনুরূপ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় দফায় কারণ দর্শানো হয়। পিংকু রায় পুনরায় জবাব দেন ও ব্যক্তিগত শুনানীর আবেদন করেন।

পরবর্তী সময়ে যাত্রী মহিবুর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে একটি অভিযোগপত্র দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিবিএন বিমানবন্দরের সব সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। এতে দেখা যায়, যাত্রীর সোনার বারটি কাস্টমসের গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে ফ্লোরে পড়েছিল। পরে কাস্টম কর্মকর্তা পিংকু রায় সোনার বারটিতে ইচ্ছাকৃতভাবে পা দিয়ে লাথি মেরে একপাশে সরিয়ে রাখেন। এরপর সুকৌশলে পকেটে তুলে নেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রবাসী যাত্রীর সোনা চুরি করে সাময়িক বরখাস্ত হলেন কাস্টমস কর্মকর্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রবাসী যাত্রীর সোনা চুরি করে সাময়িক বরখাস্ত হলেন কাস্টমস কর্মকর্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – প্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়।মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।পিংকু রায় ঢাকা কাস্টম হাউসের আওতাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফট ট্রানজিট ও মূল্যবান গুদামে ‘গুদাম কর্মকর্তা’ হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাবস্থায় ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি প্রবাসী এক যাত্রীর একটি স্বর্ণবার গুদামে জমা না দিয়ে চুরি করে নিয়ে যান।আদেশে বলা হয়েছে, যাত্রীর স্বর্ণবার আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে পিংকু রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা রুজু করা হয়। তাকে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের আগ্রহ জানান।এরপর বিধি ৭(২)(ঘ) অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং বিধি ৭(৯) অনুসারে চাকরি থেকে বরখাস্ত বা অনুরূপ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় দফায় কারণ দর্শানো হয়। পিংকু রায় পুনরায় জবাব দেন ও ব্যক্তিগত শুনানীর আবেদন করেন।পরবর্তী সময়ে যাত্রী মহিবুর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে একটি অভিযোগপত্র দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিবিএন বিমানবন্দরের সব সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। এতে দেখা যায়, যাত্রীর সোনার বারটি কাস্টমসের গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে ফ্লোরে পড়েছিল। পরে কাস্টম কর্মকর্তা পিংকু রায় সোনার বারটিতে ইচ্ছাকৃতভাবে পা দিয়ে লাথি মেরে একপাশে সরিয়ে রাখেন। এরপর সুকৌশলে পকেটে তুলে নেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×