হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রশাসনের বড় রদবদল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে বদলি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ ও বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রশাসনের বড় রদবদল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রশাসনের বড় রদবদল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে বদলি করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ ও বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×