হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন


 

ঢাকা, ২৪ ডিসেম্বর – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুরুতে দুটি ধাপে পরীক্ষার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় বলা হয়েছে দুই ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

দুই ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী ২ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) বাদে দেশের সব জেলায় এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা ৯০ মিনিট এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামানের সই করা এক জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কঠোর পালনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো প্রার্থীকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে অধিদপ্তর। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো ধরনের কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কোনো ডিজিটাল বা কমিউনিকেটিভ ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য প্রার্থীদের বিশেষভাবে পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1]  ঢাকা, ২৪ ডিসেম্বর – সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুরুতে দুটি ধাপে পরীক্ষার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় বলা হয়েছে দুই ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।দুই ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী ২ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) বাদে দেশের সব জেলায় এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা ৯০ মিনিট এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বুধবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামানের সই করা এক জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কঠোর পালনীয় নির্দেশনা জারি করা হয়েছে।অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো প্রার্থীকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে অধিদপ্তর। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো ধরনের কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কোনো ডিজিটাল বা কমিউনিকেটিভ ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য প্রার্থীদের বিশেষভাবে পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×