হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন


টাঙ্গাইল, ৭ মার্চ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে প্রাথমিক শিক্ষকদের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির মূল ভিত্তি। তাই এই পেশাকে এমনভাবে গড়ে তোলা হবে যেন এটি একটি লোভনীয় পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং মেধাবীরা আগ্রহ নিয়ে শিক্ষকতায় এগিয়ে আসেন। তিনি আরও উল্লেখ করেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে উঠছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা তুলে ধরে সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই, এ দেশের সবাই বাংলাদেশি। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

এস এম/ ৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাথমিক শিক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ৭ মার্চ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে প্রাথমিক শিক্ষকদের চাকরিকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির মূল ভিত্তি। তাই এই পেশাকে এমনভাবে গড়ে তোলা হবে যেন এটি একটি লোভনীয় পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয় এবং মেধাবীরা আগ্রহ নিয়ে শিক্ষকতায় এগিয়ে আসেন। তিনি আরও উল্লেখ করেন, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে উঠছে।অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা তুলে ধরে সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই, এ দেশের সবাই বাংলাদেশি। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।এস এম/ ৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×