হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

মস্কো, ০৮ ডিসেম্বর – ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এই নির্বাচনে জিতলে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সাহসিকতার জন্য এ সময় বেশ কয়েকজন সেনাকে স্বর্ণপদক দেয়া হয়। অনুষ্ঠানে পুতিনকে এক সেনা কর্মকর্তা জিজ্ঞাসা করেন, তিনি আগামী নির্বাচনে লড়বেন কিনা। পুতিন বলেন, তিনি নির্বাচনে লড়বেন।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ জানায়, ২০২৪ সালের ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটরেরা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেন।

১৯৯৯ সালে বছরের শেষদিন পুতিনের হাতে প্রেসিডেন্টের ক্ষমতা তুলে দেন বরিস ইয়েতসিন। এরপর থেকে তিনি রাশিয়ার ক্ষমতার মসনদে বসে আছেন। জোসেফ স্তালিনের পর আর কোনো রুশ শাসক এতদিন ক্ষমতায় থাকতে পারেননি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৮ ডিসেম্বর – ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এই নির্বাচনে জিতলে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সাহসিকতার জন্য এ সময় বেশ কয়েকজন সেনাকে স্বর্ণপদক দেয়া হয়। অনুষ্ঠানে পুতিনকে এক সেনা কর্মকর্তা জিজ্ঞাসা করেন, তিনি আগামী নির্বাচনে লড়বেন কিনা। পুতিন বলেন, তিনি নির্বাচনে লড়বেন। এর আগে বৃহস্পতিবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ জানায়, ২০২৪ সালের ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটরেরা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেন। ১৯৯৯ সালে বছরের শেষদিন পুতিনের হাতে প্রেসিডেন্টের ক্ষমতা তুলে দেন বরিস ইয়েতসিন। এরপর থেকে তিনি রাশিয়ার ক্ষমতার মসনদে বসে আছেন। জোসেফ স্তালিনের পর আর কোনো রুশ শাসক এতদিন ক্ষমতায় থাকতে পারেননি। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×