হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ন


ফরিদপুর, ০৯ আগস্ট – ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবী এলাকার একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় জনতার রোষানলে পড়েন তিনি। এ সময় জনতা তাকে মারধর করে পল্লবী থানায় সোপর্দ করে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পুলিশ জানায়, নাসিরকে আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর পল্লবী থানা থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার জেলার এক নম্বর আমলি আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত রিমান্ড শুনানির দিন পরে ধার্য করার সিদ্ধান্ত দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়ার বাসিন্দা। তার বাবার নাম (মৃত) এস এম বদরুল আলম। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের ভাই। তিনি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যূত্থানে গত বছর ৩ ও ৪ আগস্ট ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নিজ দলের কর্মী বাহিনী নিয়ে হামলা করেন গোলাম মোহাম্মদ নাসির। এ সময় গুলির ঘটনাও ঘটে। তবে আন্দোলনকারীদের তীব্র প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হন গোলাম মোহাম্মদ নাসির ও তার কর্মী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, ঢাকার পল্লবীতে শুক্রবার দুপুরে স্থানীয় জনতার রোষানলে পড়েন গোলাম মোহাম্মদ নাসির। পরে পুলিশ তাকে উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। তার আটকের খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পল্লবী থানা থেকে তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ০৯ আগস্ট – ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবী এলাকার একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় জনতার রোষানলে পড়েন তিনি। এ সময় জনতা তাকে মারধর করে পল্লবী থানায় সোপর্দ করে।শনিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ জানায়, নাসিরকে আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর পল্লবী থানা থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার জেলার এক নম্বর আমলি আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত রিমান্ড শুনানির দিন পরে ধার্য করার সিদ্ধান্ত দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়ার বাসিন্দা। তার বাবার নাম (মৃত) এস এম বদরুল আলম। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের ভাই। তিনি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যূত্থানে গত বছর ৩ ও ৪ আগস্ট ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নিজ দলের কর্মী বাহিনী নিয়ে হামলা করেন গোলাম মোহাম্মদ নাসির। এ সময় গুলির ঘটনাও ঘটে। তবে আন্দোলনকারীদের তীব্র প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হন গোলাম মোহাম্মদ নাসির ও তার কর্মী বাহিনী।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, ঢাকার পল্লবীতে শুক্রবার দুপুরে স্থানীয় জনতার রোষানলে পড়েন গোলাম মোহাম্মদ নাসির। পরে পুলিশ তাকে উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। তার আটকের খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পল্লবী থানা থেকে তাকে কোতোয়ালি থানায় নিয়ে আসে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×