হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘জয় বাংলা’ স্লোগানে ফুল দিতে গিয়ে আ.লীগ নেতা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন


ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারি – অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত নেতার নাম ইফতিয়ার কবীর বাপ্পী। তিনি উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন। এ সময় তারা দলীয় স্লোগান দিলে পুলিশ তাদের বাধা দেয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

একপর্যায়ে পুলিশের দিকে তেড়ে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাগবিতণ্ডা শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে আটক করে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘জয় বাংলা’ স্লোগানে ফুল দিতে গিয়ে আ.লীগ নেতা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘জয় বাংলা’ স্লোগানে ফুল দিতে গিয়ে আ.লীগ নেতা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারি – অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত নেতার নাম ইফতিয়ার কবীর বাপ্পী। তিনি উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন। এ সময় তারা দলীয় স্লোগান দিলে পুলিশ তাদের বাধা দেয়।একপর্যায়ে পুলিশের দিকে তেড়ে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাগবিতণ্ডা শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে আটক করে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×