হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন শ্রীলেখা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন


কলকাতা, ০৩ সেপ্টেম্বর – ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার সেই জল্পনায় সরাসরি প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, বাংলাদেশের পরিচালক স্বপন সাহা তার ছবির জন্য তাকে ডেকেছিলেন। ছবির নাম ছিল ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করছিলেন ফেরদৌস। সেখানেই প্রথমবার তার সঙ্গে পরিচয় হয়।

আরও পড়ুন

১৫-২০ মিনিটে হাতে লাগেজ: বিমানবন্দরে লাইভ ব্যাগেজ সেবায় যাত্রীদের স্বস্তি, পরিদর্শন শেষে বার্তা বিমানমন্ত্রীর

শ্রীলেখা জানান, শান্ত ও নম্র স্বভাবের জন্য ফেরদৌসকে তার ভালো লেগেছিল। কলকাতায় ফেরার পর তিনি একাধিক পরিচালকের ফোন পান। তাদের মধ্যে ছিলেন বাসু চট্টোপাধ্যায়ও। শ্রীলেখা বলেন, “বাসুদা তখন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির নায়িকা হিসেবে আমাকে ঠিক করেছেন। নায়ক খুঁজছিলেন। আমি তখন ফেরদৌসের নাম প্রস্তাব করি। আমার সূত্রেই ও টলিউডে কাজ শুরু করে।”

তবে এই সূত্রেই প্রেমের গুঞ্জন জন্ম নিয়েছিল। এ বিষয়ে শ্রীলেখা বলেন, “কারো নাম পরিচালককে বললেই প্রেম হয়ে যায় না। আমি তো শুধু অভিনেতা নয়, অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”

অভিনেত্রীর বক্তব্যে পরিষ্কার, ফেরদৌসের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার। ব্যক্তিগত জীবনে নয়, কেবল কাজের সূত্রেই দুই তারকার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন শ্রীলেখা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন শ্রীলেখা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৩ সেপ্টেম্বর – ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার সেই জল্পনায় সরাসরি প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা নিজেই।সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, বাংলাদেশের পরিচালক স্বপন সাহা তার ছবির জন্য তাকে ডেকেছিলেন। ছবির নাম ছিল ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করছিলেন ফেরদৌস। সেখানেই প্রথমবার তার সঙ্গে পরিচয় হয়।শ্রীলেখা জানান, শান্ত ও নম্র স্বভাবের জন্য ফেরদৌসকে তার ভালো লেগেছিল। কলকাতায় ফেরার পর তিনি একাধিক পরিচালকের ফোন পান। তাদের মধ্যে ছিলেন বাসু চট্টোপাধ্যায়ও। শ্রীলেখা বলেন, “বাসুদা তখন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির নায়িকা হিসেবে আমাকে ঠিক করেছেন। নায়ক খুঁজছিলেন। আমি তখন ফেরদৌসের নাম প্রস্তাব করি। আমার সূত্রেই ও টলিউডে কাজ শুরু করে।”তবে এই সূত্রেই প্রেমের গুঞ্জন জন্ম নিয়েছিল। এ বিষয়ে শ্রীলেখা বলেন, “কারো নাম পরিচালককে বললেই প্রেম হয়ে যায় না। আমি তো শুধু অভিনেতা নয়, অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”অভিনেত্রীর বক্তব্যে পরিষ্কার, ফেরদৌসের সঙ্গে তার সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার। ব্যক্তিগত জীবনে নয়, কেবল কাজের সূত্রেই দুই তারকার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×