হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের কোরআন পোড়ানো হলো কোপেনহেগেনে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


কোপেনহেগেন, ২৪ জুলাই – ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দেশটির রাজধানী কোপেনহেগেনে এ ঘটনা ঘটায় উগ্রপন্থী মুসলিমবিরোধী একটি গ্রুপ।

আরও পড়ুন

জনপ্রিয়তা কমলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন ট্রাম্প

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষোভকারী। দ্বিতীয়বারের মতো ইরাকি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতির ঝুঁকি তৈরি করেছে।

এর আগে, গত শুক্রবার কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিওটস’ নামের উগ্রপন্থী ওই গোষ্ঠী পবিত্র কোরআনের সঙ্গে ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে গোষ্ঠীটি। ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহারায় ইরাকি পতাকা ও পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিচ্ছে ড্যানিশ প্যাট্রিওটসের সদস্যরা।

গত মাসে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়েছিলেন ইরাকি-বংশোদ্ভূত সুইডিশ শরণার্থী সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি। সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এ সময় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফের কোরআন পোড়ানো হলো কোপেনহেগেনে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের কোরআন পোড়ানো হলো কোপেনহেগেনে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কোপেনহেগেন, ২৪ জুলাই – ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হয়েছে। সোমবার (২৪ জুলাই) দেশটির রাজধানী কোপেনহেগেনে এ ঘটনা ঘটায় উগ্রপন্থী মুসলিমবিরোধী একটি গ্রুপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষোভকারী। দ্বিতীয়বারের মতো ইরাকি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতির ঝুঁকি তৈরি করেছে। এর আগে, গত শুক্রবার কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিওটস’ নামের উগ্রপন্থী ওই গোষ্ঠী পবিত্র কোরআনের সঙ্গে ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে গোষ্ঠীটি। ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহারায় ইরাকি পতাকা ও পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিচ্ছে ড্যানিশ প্যাট্রিওটসের সদস্যরা। গত মাসে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়েছিলেন ইরাকি-বংশোদ্ভূত সুইডিশ শরণার্থী সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি। সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ সময় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৪ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×