হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন


কলকাতা, ২৬ জানুয়ারি – কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আবারও নতুন জীবনের পথে পা রেখেছেন। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বিয়ের আসরে লাল বেনারসি শাড়ি, সোনার গয়না, হাতে আলতা ও কপালে লাল টিপে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে ধরা দেন মধুমিতা। বর দেবমাল্য চক্রবর্তীও লাল পাঞ্জাবি, মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি রীতিতেই বিয়ের পিঁড়িতে বসেন।

ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজন তারকার উপস্থিতিতে অগ্নিসাক্ষী রেখে নিয়ম মেনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। গত বছরই বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মধুমিতা, যা এবার বাস্তবে রূপ নিল।

উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফের বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৬ জানুয়ারি – কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আবারও নতুন জীবনের পথে পা রেখেছেন। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিয়ের আসরে লাল বেনারসি শাড়ি, সোনার গয়না, হাতে আলতা ও কপালে লাল টিপে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে ধরা দেন মধুমিতা। বর দেবমাল্য চক্রবর্তীও লাল পাঞ্জাবি, মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি রীতিতেই বিয়ের পিঁড়িতে বসেন।ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজন তারকার উপস্থিতিতে অগ্নিসাক্ষী রেখে নিয়ম মেনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। গত বছরই বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মধুমিতা, যা এবার বাস্তবে রূপ নিল।উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×