হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্যাসিবাদী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ নভেম্বর – ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও দেশে বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি আরও জানান, আসন্ন নির্বাচন ঘিরে নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট আয়োজনের লক্ষ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদী পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইজিপি বাহারুল আলম এসব বলেন। তিনি বলেন, “ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের উৎখাত হয়েছে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।”

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিনি বলেন, “দেশের জন্য, জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং করে চলেছে। যেসব ফেসবুক পেজ থেকে পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, সেসব পেজ নিয়ে গোয়েন্দারা কাজ করছে।”

আইজিপি আরও বলেন, “আমাদেরকে আইন মান‍্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে আইন-কানুন মানতে হবে, নিয়ম মাফিক চলতে হবে। বাকি ১০ শতাংশ না হয় আইন মানবে না, তাদের মোকাবিলায় নিয়ম অনুযায়ী পুলিশ কাজ করবে। কিন্তু আগে তো ৯০ শতাংশ মানুষকে আইন মানতে হবে।”

নির্বাচন চলাকালে সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট বানচালের চেষ্টা করলে পুলিশের করণীয় সম্পর্কে তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্যই আমরা তৈরি হচ্ছি। আমাদের এখনকার সব কর্মকাণ্ড এটাকে ঘিরেই। দেশে এই প্রথম নির্বাচনের নিরাপত্তা বিষয়ে পুলিশের ট্রেনিং চলছে। কারণ, এটা এমন একটা দায়িত্ব যার ওপর দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফ্যাসিবাদী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্যাসিবাদী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ নভেম্বর – ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও দেশে বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি আরও জানান, আসন্ন নির্বাচন ঘিরে নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট আয়োজনের লক্ষ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদী পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইজিপি বাহারুল আলম এসব বলেন। তিনি বলেন, “ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের উৎখাত হয়েছে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।”তিনি বলেন, “দেশের জন্য, জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং করে চলেছে। যেসব ফেসবুক পেজ থেকে পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, সেসব পেজ নিয়ে গোয়েন্দারা কাজ করছে।”আইজিপি আরও বলেন, “আমাদেরকে আইন মান‍্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে আইন-কানুন মানতে হবে, নিয়ম মাফিক চলতে হবে। বাকি ১০ শতাংশ না হয় আইন মানবে না, তাদের মোকাবিলায় নিয়ম অনুযায়ী পুলিশ কাজ করবে। কিন্তু আগে তো ৯০ শতাংশ মানুষকে আইন মানতে হবে।”নির্বাচন চলাকালে সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট বানচালের চেষ্টা করলে পুলিশের করণীয় সম্পর্কে তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্যই আমরা তৈরি হচ্ছি। আমাদের এখনকার সব কর্মকাণ্ড এটাকে ঘিরেই। দেশে এই প্রথম নির্বাচনের নিরাপত্তা বিষয়ে পুলিশের ট্রেনিং চলছে। কারণ, এটা এমন একটা দায়িত্ব যার ওপর দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।”সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×