হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্রান্সের কাছে হেরেও ইতিবাচক আনচেলত্তি, নেইমারকে নিয়ে মন্তব্য করতে নারাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ফক্সবরো, ২৭ মার্চ – ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স। হাইভোল্টেজ এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। ম্যাচে মোট তিনটি গোল হয়েছে। তবে গোলের চেয়ে ফাউল এবং কার্ডের ছড়াছড়ি ছিল বেশি। দুই দল মিলে মোট ২৪ বার ফাউল করেছে। এর মধ্যে ব্রাজিল ৪টি এবং ফ্রান্স ৩টি হলুদ কার্ড দেখেছে। ফরাসি সেন্টারব্যাক দায়োত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবুও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সেলসাওরা।

এর ফলে নিরপেক্ষ ভেন্যুতে ১৯৫৮ বিশ্বকাপ সেমিফাইনালের পর ফ্রান্সের বিপক্ষে জয়বঞ্চিত থাকার ধারা থেকে বের হতে পারল না তারা। ম্যাচ হারলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ম্যাচ হারলে কেউ খুশি হয় না। তবে এই ফলাফলে তিনি অর্ধেক সন্তুষ্ট। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেছে ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনিয়াদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। আনচেলত্তি মনে করেন, এই ম্যাচ প্রমাণ করেছে যে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য ব্রাজিলের রয়েছে।

আরও পড়ুন

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনামীরা! ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার মেগা প্রজেক্ট নিয়ে বিশ্বজুড়ে হইচই

এদিকে নেইমার জুনিয়রের দলে না থাকা নিয়ে চলমান বিতর্কের বিষয়েও কথা বলতে হয়েছে তাকে। জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৫ হাজার দর্শক নেইমারের নামে স্লোগান দিলেও আনচেলত্তি বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের দিকেই মনোযোগ দিতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যারা দলে নেই তাদের নিয়ে কথা বলার সময় এটি নয়, বরং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতেই পুরো দলের মনোযোগ থাকা উচিত।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ফ্রান্সের কাছে হেরেও ইতিবাচক আনচেলত্তি, নেইমারকে নিয়ে মন্তব্য করতে নারাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্রান্সের কাছে হেরেও ইতিবাচক আনচেলত্তি, নেইমারকে নিয়ে মন্তব্য করতে নারাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফক্সবরো, ২৭ মার্চ – ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স। হাইভোল্টেজ এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। ম্যাচে মোট তিনটি গোল হয়েছে। তবে গোলের চেয়ে ফাউল এবং কার্ডের ছড়াছড়ি ছিল বেশি। দুই দল মিলে মোট ২৪ বার ফাউল করেছে। এর মধ্যে ব্রাজিল ৪টি এবং ফ্রান্স ৩টি হলুদ কার্ড দেখেছে। ফরাসি সেন্টারব্যাক দায়োত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবুও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সেলসাওরা।এর ফলে নিরপেক্ষ ভেন্যুতে ১৯৫৮ বিশ্বকাপ সেমিফাইনালের পর ফ্রান্সের বিপক্ষে জয়বঞ্চিত থাকার ধারা থেকে বের হতে পারল না তারা। ম্যাচ হারলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ম্যাচ হারলে কেউ খুশি হয় না। তবে এই ফলাফলে তিনি অর্ধেক সন্তুষ্ট। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেছে ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনিয়াদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। আনচেলত্তি মনে করেন, এই ম্যাচ প্রমাণ করেছে যে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য ব্রাজিলের রয়েছে।এদিকে নেইমার জুনিয়রের দলে না থাকা নিয়ে চলমান বিতর্কের বিষয়েও কথা বলতে হয়েছে তাকে। জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৫ হাজার দর্শক নেইমারের নামে স্লোগান দিলেও আনচেলত্তি বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের দিকেই মনোযোগ দিতে চান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যারা দলে নেই তাদের নিয়ে কথা বলার সময় এটি নয়, বরং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতেই পুরো দলের মনোযোগ থাকা উচিত।এস এম/ ২৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×