হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বক্কর বাহিনীর হাতে অপহরণের শিকার ফারুক,উদ্ধার করলো পুলিশ!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

সোমবার, ৪ জুলাই ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার উপরের বাজার থেকে অপহরণের শিকার হন ওমর ফারুক(২২)। সে পৌরসভার উপরের বাজার স্বপ্ন বাজারে কর্মচারী হিসেবে দীর্ঘদিন চাকরি করে আসছিলো। টেকনাফ লেদা এলাকার আবু বক্করের সাথে সম্পর্কের খাতিরে টাকা ধার দেয় ফারুক। পরে নির্দিষ্ট সময়ের পর পাওনা টাকা চাইতে গেলে ফারুককে নানা হুমকি প্রদান করে আবু বক্কর। এক পর্যায়ে গত ২৮জুন ফারুককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে মুক্তিপণ দাবি করে আবু বক্করের নেতৃত্বে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী।

অপহরণের ঘটনায় ভিকটিমের খালাতো ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর শুরু হয় পাহাড়ে পাহাড়ে তল্লাশি ও অভিযান। অভিযানের এক পর্যায়ে গত ২ জুলাই রাত ৯টার দিকে হাত পা বাঁধা অবস্থায় ভিকটিম ওমর ফারুক কে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) শাকিল আহমদ। এসময় অপহরণের ঘটনায় জড়িত দুইজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো,টেকনাফ পশ্চিম লেদা এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রনি(২২) ও নবী হোছন(২৪)।

লেদা এলাকার সাধারণ মানুষ জানায়,রোহিঙ্গা ঢলের পর থেকে পাঁচবছর পর টেকনাফের লেদা এলাকার পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠেছে। যার নেতৃত্বে রয়েছে আবু বক্কর। তার কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে। এসব সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

অপহৃত ভিকটিম ওমর ফারুককে উদ্ধারের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) শাকিল আহমদ জানান,গত ২ জুলাই টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় অপহরণের শিকার ওমর ফারুককে গহীন পাহাড় থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। অন্যান্য সন্ত্রাসী বাহিনীর তথ্য পেলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১৫

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বক্কর বাহিনীর হাতে অপহরণের শিকার ফারুক,উদ্ধার করলো পুলিশ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বক্কর বাহিনীর হাতে অপহরণের শিকার ফারুক,উদ্ধার করলো পুলিশ!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: সোমবার, ৪ জুলাই ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: কক্সবাজারের টেকনাফ পৌরসভার উপরের বাজার থেকে অপহরণের শিকার হন ওমর ফারুক(২২)। সে পৌরসভার উপরের বাজার স্বপ্ন বাজারে কর্মচারী হিসেবে দীর্ঘদিন চাকরি করে আসছিলো। টেকনাফ লেদা এলাকার আবু বক্করের সাথে সম্পর্কের খাতিরে টাকা ধার দেয় ফারুক। পরে নির্দিষ্ট সময়ের পর পাওনা টাকা চাইতে গেলে ফারুককে নানা হুমকি প্রদান করে আবু বক্কর। এক পর্যায়ে গত ২৮জুন ফারুককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে মুক্তিপণ দাবি করে আবু বক্করের নেতৃত্বে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী। অপহরণের ঘটনায় ভিকটিমের খালাতো ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর শুরু হয় পাহাড়ে পাহাড়ে তল্লাশি ও অভিযান। অভিযানের এক পর্যায়ে গত ২ জুলাই রাত ৯টার দিকে হাত পা বাঁধা অবস্থায় ভিকটিম ওমর ফারুক কে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) শাকিল আহমদ। এসময় অপহরণের ঘটনায় জড়িত দুইজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো,টেকনাফ পশ্চিম লেদা এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রনি(২২) ও নবী হোছন(২৪)। লেদা এলাকার সাধারণ মানুষ জানায়,রোহিঙ্গা ঢলের পর থেকে পাঁচবছর পর টেকনাফের লেদা এলাকার পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠেছে। যার নেতৃত্বে রয়েছে আবু বক্কর। তার কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে। এসব সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী। অপহৃত ভিকটিম ওমর ফারুককে উদ্ধারের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) শাকিল আহমদ জানান,গত ২ জুলাই টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় অপহরণের শিকার ওমর ফারুককে গহীন পাহাড় থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। অন্যান্য সন্ত্রাসী বাহিনীর তথ্য পেলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×