হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজ ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন


ঢাকা, ১৮ মার্চ – ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ পুনরায় সচল করা এবং যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। নিজের সাবেক নির্বাচনি এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি ওই আসনটি ছেড়ে দেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজ ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধারকাজ ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ মার্চ – ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ পুনরায় সচল করা এবং যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। নিজের সাবেক নির্বাচনি এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি ওই আসনটি ছেড়ে দেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×