হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বছরজুড়ে ৮ এপিবিএন’র অভিযানে ৭লক্ষাধিক ইয়াবা,৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার!

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)’র অভিযানে ৭লাখ ২৯হাজার পিস ইয়াবা,৮ টি আগ্নেয়াস্ত্র,২৬রাউন্ড গুলি,১৩২টি দেশীয় অস্ত্র,৭৭ভরি স্বর্ণ,৫৫ লক্ষ বাংলাদেশি টাকা, ৫০ হাজার জাল টাকা,
৪লক্ষ মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গতবছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযানে মাদক,অস্ত্র,স্বর্ণ,জাল নোট,বার্মিজ মুদ্রা উদ্ধার করা হয় বলে দৈনিক দৈনন্দিনকে নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি বলেন,অভিযানে ১২৮ টি মামলায় ৬৬ জন তালিকাভুক্ত সহ ৪৭৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা। গত মার্চ মাসে ব্যাপক অগ্নিকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,সিক্স মার্ডার মামলার খুনীদের গ্রেফতার,একবছর আগে ঘটে যাওয়া ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের সহ প্রতিটি ঘটনায় ৮ এপিবিএন দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

এএসপি কামরান আরও জানান,সম্প্রতি ৮এপিবিএন ট্রানজিট ক্যাম্প,কুতুপালং এবং কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে। ৫টি পুলিশ ক্যাম্পের মাধ্যমে ৮এপিবিএন ১১টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আরও দুইটি পুলিশ ক্যাম্প নির্মাণাধীন রয়েছে যেগুলোর মাধ্যমে আরও নিবিড়ভাবে নিরাপত্তা প্রদান এবং পুলিশিং কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

তিনি বলেন, ৮এপিবিএন’র স্বেচ্ছায় পাহারা ব্যবস্থার উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ব্যবস্থায় ৮ এপিবিএন’র আওতাধীন ৭৭৩টি সাব-ব্লকের ৫ জন করে ৩হাজার ৮শ ৬৫জন স্বেচ্ছাসেবক প্রতি রাতে নিজ নিজ সাব-ব্লকে পাহারা দিয়ে দায়িত্বরত পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা করে থাকে।
৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান’র দক্ষ ও গতিশীল নেতৃত্বে অত্র ব্যাটালিয়ন এর প্রত্যেক অফিসার-ফোর্স দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদ্য বিদায়ী বছরের মতো নতুন বছরেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বছরজুড়ে ৮ এপিবিএন’র অভিযানে ৭লক্ষাধিক ইয়াবা,৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বছরজুড়ে ৮ এপিবিএন’র অভিযানে ৭লক্ষাধিক ইয়াবা,৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)'র অভিযানে ৭লাখ ২৯হাজার পিস ইয়াবা,৮ টি আগ্নেয়াস্ত্র,২৬রাউন্ড গুলি,১৩২টি দেশীয় অস্ত্র,৭৭ভরি স্বর্ণ,৫৫ লক্ষ বাংলাদেশি টাকা, ৫০ হাজার জাল টাকা, ৪লক্ষ মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। গতবছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অভিযানে মাদক,অস্ত্র,স্বর্ণ,জাল নোট,বার্মিজ মুদ্রা উদ্ধার করা হয় বলে দৈনিক দৈনন্দিনকে নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি বলেন,অভিযানে ১২৮ টি মামলায় ৬৬ জন তালিকাভুক্ত সহ ৪৭৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ পণ্য জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা। গত মার্চ মাসে ব্যাপক অগ্নিকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,সিক্স মার্ডার মামলার খুনীদের গ্রেফতার,একবছর আগে ঘটে যাওয়া ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের সহ প্রতিটি ঘটনায় ৮ এপিবিএন দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এএসপি কামরান আরও জানান,সম্প্রতি ৮এপিবিএন ট্রানজিট ক্যাম্প,কুতুপালং এবং কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বভার গ্রহণ করেছে। ৫টি পুলিশ ক্যাম্পের মাধ্যমে ৮এপিবিএন ১১টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আরও দুইটি পুলিশ ক্যাম্প নির্মাণাধীন রয়েছে যেগুলোর মাধ্যমে আরও নিবিড়ভাবে নিরাপত্তা প্রদান এবং পুলিশিং কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে জানান তিনি। তিনি বলেন, ৮এপিবিএন'র স্বেচ্ছায় পাহারা ব্যবস্থার উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ব্যবস্থায় ৮ এপিবিএন'র আওতাধীন ৭৭৩টি সাব-ব্লকের ৫ জন করে ৩হাজার ৮শ ৬৫জন স্বেচ্ছাসেবক প্রতি রাতে নিজ নিজ সাব-ব্লকে পাহারা দিয়ে দায়িত্বরত পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। ৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান'র দক্ষ ও গতিশীল নেতৃত্বে অত্র ব্যাটালিয়ন এর প্রত্যেক অফিসার-ফোর্স দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদ্য বিদায়ী বছরের মতো নতুন বছরেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×