হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বল টেম্পারিংয়ের দায়ে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


গাদ্দাফি স্টেডিয়াম, ৩১ মার্চ – পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগে শেষ পর্যন্ত শাস্তি পেলেন ফখর জামান। অভিযোগ অস্বীকার করলেও শুনানির পর ম্যাচ রেফারি রোশান মহানামা এই টপ অর্ডার ব্যাটারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন।

এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে তিনি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের সতীর্থ হিসেবে খেলছেন। গত রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ফখরের বিরুদ্ধে বল বিকৃতির এই অভিযোগ ওঠে। ম্যাচের শেষ ওভার শুরুর আগে করাচির জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল। তখন হারিস রউফের সঙ্গে কথা বলতে দেখা যায় লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদিকে।

আরও পড়ুন

কলকাতায় প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত

সেই সময় রউফের সঙ্গে বল দেওয়া নেওয়া করেন ফখর। সন্দেহ হওয়ায় আম্পায়ার বলটি পরীক্ষা করেন এবং অন্য আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে বল বিকৃতির কারণে করাচিকে ৫ রান পেনাল্টি দেন। এই পেনাল্টি করাচির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা তিন বল হাতে রেখেই ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে।

গতকাল আনুষ্ঠানিকভাবে ফখরের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে লেভেল থ্রি অপরাধের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আগামী ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন না।

পিসিবি আরও জানায় যে ফখর অভিযোগ মেনে না নেওয়ায় একটি পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়। সব প্রমাণ পর্যালোচনা করে এবং ফখরের বক্তব্য শুনে ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নেন। শুনানির সময় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর শামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ার উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বল টেম্পারিংয়ের দায়ে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বল টেম্পারিংয়ের দায়ে পিএসএলে দুই ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাদ্দাফি স্টেডিয়াম, ৩১ মার্চ – পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগে শেষ পর্যন্ত শাস্তি পেলেন ফখর জামান। অভিযোগ অস্বীকার করলেও শুনানির পর ম্যাচ রেফারি রোশান মহানামা এই টপ অর্ডার ব্যাটারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন।এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে তিনি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের সতীর্থ হিসেবে খেলছেন। গত রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ফখরের বিরুদ্ধে বল বিকৃতির এই অভিযোগ ওঠে। ম্যাচের শেষ ওভার শুরুর আগে করাচির জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল। তখন হারিস রউফের সঙ্গে কথা বলতে দেখা যায় লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদিকে।সেই সময় রউফের সঙ্গে বল দেওয়া নেওয়া করেন ফখর। সন্দেহ হওয়ায় আম্পায়ার বলটি পরীক্ষা করেন এবং অন্য আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে বল বিকৃতির কারণে করাচিকে ৫ রান পেনাল্টি দেন। এই পেনাল্টি করাচির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা তিন বল হাতে রেখেই ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে।গতকাল আনুষ্ঠানিকভাবে ফখরের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে লেভেল থ্রি অপরাধের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আগামী ৩ এপ্রিল মুলতান সুলতানস এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন না।পিসিবি আরও জানায় যে ফখর অভিযোগ মেনে না নেওয়ায় একটি পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়। সব প্রমাণ পর্যালোচনা করে এবং ফখরের বক্তব্য শুনে ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নেন। শুনানির সময় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর শামিন রানা এবং টিম ম্যানেজার ফারুক আনোয়ার উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×