হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা’, পিছনে কার হাত বললেন অধীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০৯ ডিসেম্বর – উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপারের দেশের মৌলবাদী নেতাদের একের পর এক মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র ৪ মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন বদলে গেল কী করে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পিছনে পাকিস্তান ও চিনের উস্কানি রয়েছে বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

পাকিস্তান ও চিনকে আক্রমণ করে রবিবার তিনি বলেন, “একটা প্ররোচনা দেওয়া চলছে। পিছনে পাকিস্তান ও চিন। তারা প্ররোচনা দিচ্ছে, যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশের একটা অংশ পাকিস্তান ও চিনের কাঠপুতুল হয়ে ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। তারা ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ মানে না।”

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পাকিস্তান ও চিন কেন প্ররোচনা দিচ্ছে, ব্যাখ্যা করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ককে বিষাক্ত করতে ষড়যন্ত্র চলছে। জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তার জন্য পাকিস্তান কিছু করতে পারছে না। বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্য হল, ভারতকে রক্তাক্ত করো। এতদিন বাংলাদেশকে পারছিল না। এবার বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। এটাই পাকিস্তানের কৌশল।”

চিনের উদ্দেশ্য নিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, “পাকিস্তানের পাশাপাশি রয়েছে চিনও। বেজিং চায়, ভারতকে ঘিরতে। পাকিস্তান চিনের দালাল। এবার বাংলাদেশকে কব্জা করতে পারলে পূর্বেও ভারতকে ঘিরতে পারবে চিন।”

বাংলাদেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী অধীর। তিনি বলেন, “ইউনূস বাংলাদেশের শেষ কথা নন। মৌলবাদীরা শেষ কথা নয়। হিন্দু-মুসলমান মিলে যাঁরা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই শক্তি আবার প্রস্ফুটিত হবে। মৌলবাদীদের গ্রাস থেকে বাংলাদেশ মুক্ত হবে।” সেই গণ আন্দোলন আজ না হলে কাল হবেই বলে আশাবাদী অধীর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা’, পিছনে কার হাত বললেন অধীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা’, পিছনে কার হাত বললেন অধীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৯ ডিসেম্বর – উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপারের দেশের মৌলবাদী নেতাদের একের পর এক মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র ৪ মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন বদলে গেল কী করে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পিছনে পাকিস্তান ও চিনের উস্কানি রয়েছে বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।পাকিস্তান ও চিনকে আক্রমণ করে রবিবার তিনি বলেন, “একটা প্ররোচনা দেওয়া চলছে। পিছনে পাকিস্তান ও চিন। তারা প্ররোচনা দিচ্ছে, যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশের একটা অংশ পাকিস্তান ও চিনের কাঠপুতুল হয়ে ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। তারা ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ মানে না।”পাকিস্তান ও চিন কেন প্ররোচনা দিচ্ছে, ব্যাখ্যা করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ককে বিষাক্ত করতে ষড়যন্ত্র চলছে। জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তার জন্য পাকিস্তান কিছু করতে পারছে না। বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্য হল, ভারতকে রক্তাক্ত করো। এতদিন বাংলাদেশকে পারছিল না। এবার বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। এটাই পাকিস্তানের কৌশল।”চিনের উদ্দেশ্য নিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, “পাকিস্তানের পাশাপাশি রয়েছে চিনও। বেজিং চায়, ভারতকে ঘিরতে। পাকিস্তান চিনের দালাল। এবার বাংলাদেশকে কব্জা করতে পারলে পূর্বেও ভারতকে ঘিরতে পারবে চিন।”বাংলাদেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী অধীর। তিনি বলেন, “ইউনূস বাংলাদেশের শেষ কথা নন। মৌলবাদীরা শেষ কথা নয়। হিন্দু-মুসলমান মিলে যাঁরা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই শক্তি আবার প্রস্ফুটিত হবে। মৌলবাদীদের গ্রাস থেকে বাংলাদেশ মুক্ত হবে।” সেই গণ আন্দোলন আজ না হলে কাল হবেই বলে আশাবাদী অধীর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×