ঢাকা, ১১ নভেম্বর – বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিন এ কথা বলেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ।
শুরুতে বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার ওপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
তার মতে, অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ। একই সঙ্গে বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন তিনি।
তিনি বলেন, বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ‘এটি মূলত নির্ভর করে আস্থার ওপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্ট র্যাংকিংয়ের জন্য ক্ষতিকর।’
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন