হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট: ভেন্যু নিয়ে কাটছে না ধোঁয়াশা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন


লন্ডন, ২২ জুন – আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। তবে ম্যাচটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নির্বাচনের ওপরই নির্ভর করছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার এই টেস্টের মাঠ নির্ধারণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কর্মক্লান্তি দূর ও ফিটনেস বাড়াতে কক্সবাজার সৈকতে ৮ এপিবিএনের প্রীতি ফুটবল ম্যাচ

লর্ডসে ফাইনাল আয়োজনের পরিকল্পনা থাকলেও পিচ নিয়ে বর্তমান উদ্বেগের কারণে ওভালকে বিকল্প হিসেবে ভাবছে ইসিবি। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্টে পিচের আচরণ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এমসিসির সাথে চুক্তি অনুযায়ী লর্ডসে প্রতি গ্রীষ্মে দুটি টেস্ট আয়োজন করা আবশ্যক।

যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে সরিয়ে নেওয়া হয় তবে লর্ডসেই হতে পারে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। এমন পরিস্থিতিতে উত্তর ইংল্যান্ডের কোনো ভেন্যু টেস্ট ম্যাচ না পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল ম্যাচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হতে পারে।

এদিকে আগামী বছরের শুরুতেই বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার সাথে ১৫০তম বর্ষপূর্তি টেস্টেও অংশ নেবে তারা। সব মিলিয়ে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে ইংলিশ ক্রিকেটারদের।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট: ভেন্যু নিয়ে কাটছে না ধোঁয়াশা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট: ভেন্যু নিয়ে কাটছে না ধোঁয়াশা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২২ জুন – আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। তবে ম্যাচটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নির্বাচনের ওপরই নির্ভর করছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার এই টেস্টের মাঠ নির্ধারণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে।লর্ডসে ফাইনাল আয়োজনের পরিকল্পনা থাকলেও পিচ নিয়ে বর্তমান উদ্বেগের কারণে ওভালকে বিকল্প হিসেবে ভাবছে ইসিবি। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্টে পিচের আচরণ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এমসিসির সাথে চুক্তি অনুযায়ী লর্ডসে প্রতি গ্রীষ্মে দুটি টেস্ট আয়োজন করা আবশ্যক।যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে সরিয়ে নেওয়া হয় তবে লর্ডসেই হতে পারে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। এমন পরিস্থিতিতে উত্তর ইংল্যান্ডের কোনো ভেন্যু টেস্ট ম্যাচ না পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল ম্যাচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হতে পারে।এদিকে আগামী বছরের শুরুতেই বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার সাথে ১৫০তম বর্ষপূর্তি টেস্টেও অংশ নেবে তারা। সব মিলিয়ে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে ইংলিশ ক্রিকেটারদের। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×