হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ জুলাই – সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের এমন পারফরমেন্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নারী দলকে বড় অঙ্কের বোনাস দেয়ার ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, সবমিলিয়ে ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২৫ লক্ষ্য টাকা বোনাস দিয়েছেন তিনি। এছাড়াও ভারত সিরিজে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদের আলাদা করে ১০ লক্ষ্য টাকার বোনাস দিয়েছেন বিসিবি বস। এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ১০৭ রানের ঐতিহাসিক একটি ইনিংস খেলেন ফারজানা হক পিংকি। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি। এমন সেঞ্চুরির কারণে বিসিবির কাছ থেকে আলাদাভাবে দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

রোববার গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, আমাদের সেঞ্চুরি আছে একটা। কয়েকজন মেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা দারুণ পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।

নারী ক্রিকেটারদের প্রশংসা করে তিনি আরও বলেন, যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, ভারতের বিপক্ষে মেয়েরা আপ্রাণ চেষ্টা করেছে। পুরো সিরিজে তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। অনেকের পারফরমেন্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো ছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জুলাই – সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের এমন পারফরমেন্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নারী দলকে বড় অঙ্কের বোনাস দেয়ার ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, সবমিলিয়ে ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২৫ লক্ষ্য টাকা বোনাস দিয়েছেন তিনি। এছাড়াও ভারত সিরিজে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদের আলাদা করে ১০ লক্ষ্য টাকার বোনাস দিয়েছেন বিসিবি বস। এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ১০৭ রানের ঐতিহাসিক একটি ইনিংস খেলেন ফারজানা হক পিংকি। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি। এমন সেঞ্চুরির কারণে বিসিবির কাছ থেকে আলাদাভাবে দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা। রোববার গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, আমাদের সেঞ্চুরি আছে একটা। কয়েকজন মেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা দারুণ পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে। নারী ক্রিকেটারদের প্রশংসা করে তিনি আরও বলেন, যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, ভারতের বিপক্ষে মেয়েরা আপ্রাণ চেষ্টা করেছে। পুরো সিরিজে তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। অনেকের পারফরমেন্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো ছিল। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৩ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×