হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে সংসদে বিল পাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ১০ এপ্রিল – বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ ৬৭ বছরের বয়সসীমা বিলুপ্ত করে জাতীয় সংসদে একটি বিল পাস করা হয়েছে।

শুক্রবার বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধনের এই বিলটি উত্থাপন করেন। বিলটিতে কোনো সংশোধনী না থাকায় তা সরাসরি পাস হয়।

আরও পড়ুন

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

নতুন এই আইনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন ২০২৬। পাস হওয়া বিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে। তবে ৬৭ বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না বলে যে শর্ত আগে যুক্ত ছিল তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১০ অনুচ্ছেদের ৫ দফায় থাকা শর্তটি আর কার্যকর থাকছে না।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে জানানো হয়েছে মুদ্রানীতি প্রণয়ন আর্থিক স্থিতিশীলতা রক্ষা ব্যাংক তদারকি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নর পদে অভিজ্ঞ দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি নিয়োগ দেওয়া প্রয়োজন। বিদ্যমান বয়সসীমা অনেক ক্ষেত্রে আর্থিক খাতে দক্ষ ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছিল।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তুলনামূলক বিবরণীতেও একই যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় নেপাল ও পাকিস্তান ছাড়া বিশ্বের অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা নেই।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে সংসদে বিল পাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে সংসদে বিল পাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ এপ্রিল – বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ ৬৭ বছরের বয়সসীমা বিলুপ্ত করে জাতীয় সংসদে একটি বিল পাস করা হয়েছে।শুক্রবার বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধনের এই বিলটি উত্থাপন করেন। বিলটিতে কোনো সংশোধনী না থাকায় তা সরাসরি পাস হয়।নতুন এই আইনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন ২০২৬। পাস হওয়া বিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে। তবে ৬৭ বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না বলে যে শর্ত আগে যুক্ত ছিল তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১০ অনুচ্ছেদের ৫ দফায় থাকা শর্তটি আর কার্যকর থাকছে না।বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে জানানো হয়েছে মুদ্রানীতি প্রণয়ন আর্থিক স্থিতিশীলতা রক্ষা ব্যাংক তদারকি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নর পদে অভিজ্ঞ দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি নিয়োগ দেওয়া প্রয়োজন। বিদ্যমান বয়সসীমা অনেক ক্ষেত্রে আর্থিক খাতে দক্ষ ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছিল।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তুলনামূলক বিবরণীতেও একই যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় নেপাল ও পাকিস্তান ছাড়া বিশ্বের অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা নেই।এনএন/ ১০ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×