হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত আরও পাঁচ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: গাজায় ইসরায়েলি হামলাগাজা,২৮ অক্টোবর-গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া, আগের হামলায় আহত ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন চিকিৎসাধীন অবস্থা…


গাজায় ইসরায়েলি হামলা

গাজা,২৮ অক্টোবর-গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া, আগের হামলায় আহত ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

বুধবার চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-হাওজা সড়কে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৮ বছর বয়সী মাহমুদ সামিহ আল-হারশ নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহ এলাকার আল-মাওয়াসি অঞ্চলে আল-আলম গোলচত্বরের কাছে ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, হতাহতের খবর নেই

এদিকে, খান ইউনিসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ছয় বছর বয়সী তাহানি মোহাম্মদ সাঈদ শালালফেহ। সোমবার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সে আহত হয়েছিল।

এ ছাড়া, কয়েক দিন আগে গাজা শহরের কেন্দ্রস্থলে আল-থাওরা সড়কে ইসরায়েলি হামলায় আহত আহমেদ ইয়াসিন বিসেইসোও মারা গেছেন।

সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, খান ইউনিসের উপকূলে ইসরায়েলি ড্রোন থেকে ফেলা বোমার স্প্লিন্টারের আঘাতে এক জেলে আহত হয়েছেন। এ ছাড়া, কিজান রাশওয়ান ও হামাদ সিটির পূর্বাঞ্চলে পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল-আওদা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের কাছে সমুদ্রসৈকতে অবস্থানরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি নৌযান থেকে গোলাবর্ষণ ও মেশিনগানের গুলি চালানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত আরও পাঁচ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: গাজায় ইসরায়েলি হামলাগাজা,২৮ অক্টোবর-গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া, আগে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত আরও পাঁচ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত আরও পাঁচ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজায় ইসরায়েলি হামলাগাজা,২৮ অক্টোবর-গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া, আগের হামলায় আহত ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।বুধবার চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-হাওজা সড়কে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৮ বছর বয়সী মাহমুদ সামিহ আল-হারশ নিহত হয়েছেন।দক্ষিণ গাজার রাফাহ এলাকার আল-মাওয়াসি অঞ্চলে আল-আলম গোলচত্বরের কাছে ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।এদিকে, খান ইউনিসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ছয় বছর বয়সী তাহানি মোহাম্মদ সাঈদ শালালফেহ। সোমবার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সে আহত হয়েছিল।এ ছাড়া, কয়েক দিন আগে গাজা শহরের কেন্দ্রস্থলে আল-থাওরা সড়কে ইসরায়েলি হামলায় আহত আহমেদ ইয়াসিন বিসেইসোও মারা গেছেন।সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, খান ইউনিসের উপকূলে ইসরায়েলি ড্রোন থেকে ফেলা বোমার স্প্লিন্টারের আঘাতে এক জেলে আহত হয়েছেন। এ ছাড়া, কিজান রাশওয়ান ও হামাদ সিটির পূর্বাঞ্চলে পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন।আল-আওদা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের কাছে সমুদ্রসৈকতে অবস্থানরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি নৌযান থেকে গোলাবর্ষণ ও মেশিনগানের গুলি চালানো হয়েছে।২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।এস এম/ ২৮ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×