হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন


কলকাতা, ২৪ ডিসেম্বর – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিতলে বিজেপির হাত থেকে দিল্লি কেড়ে নেবো বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জিরো (শূন্য) করে দেবো। বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো। ওদের সরকার পড়ে যাবে।

গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেবেল কর্মীদের নিয়ে দলীয় সভা থেকে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা ব্যানার্জী বলেন, এসআইআর করতে গিয়ে কতজন রোহিঙ্গাকে খুঁজে পেলেন? তাই বলবো, সংখ্যালঘু, আদিবাসী,তফশিলি, রাজবংশী, মতুয়াসহ সবাই সংঘবদ্ধ হোন। জোট বাঁধুন, লড়াইয়ের জন্য তৈরি হোন। বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিতে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নামুন।

তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে সেটা বিজেপির পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। অপদার্থ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআরের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রধানমন্ত্রী এবং দেশকেও নিয়ন্ত্রণ করছেন তিনি।

মমতা ব্যানার্জী বলেন, দেশকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ৪৬ জনের প্রাণ গেছে। এর দায় কমিশনের। বিজেপির কথায় চলেই পরিকল্পনাহীন এসআইআর। খসড়া তালিকায় ভোটারদের বাংলা ও ইংরেজি নামের বানানে অজস্র ভুল রয়েছে। পদবি পরিবর্তন কিংবা কোনো নারীর বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়ায় নাম বাদের ঘটনাও সামনে এসেছে। এছাড়াও ১০০ দিনের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামটিও বাদ দিয়ে দিয়েছে এরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৪ ডিসেম্বর – পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিতলে বিজেপির হাত থেকে দিল্লি কেড়ে নেবো বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জিরো (শূন্য) করে দেবো। বাংলায় জিতলে দিল্লি কেড়ে নেবো। ওদের সরকার পড়ে যাবে।গত সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেবেল কর্মীদের নিয়ে দলীয় সভা থেকে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।বিজেপি ও ভারতের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা ব্যানার্জী বলেন, এসআইআর করতে গিয়ে কতজন রোহিঙ্গাকে খুঁজে পেলেন? তাই বলবো, সংখ্যালঘু, আদিবাসী,তফশিলি, রাজবংশী, মতুয়াসহ সবাই সংঘবদ্ধ হোন। জোট বাঁধুন, লড়াইয়ের জন্য তৈরি হোন। বিজেপিকে ভোটের বাক্সে জবাব দিতে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নামুন।তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে সেটা বিজেপির পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। অপদার্থ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআরের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রধানমন্ত্রী এবং দেশকেও নিয়ন্ত্রণ করছেন তিনি।মমতা ব্যানার্জী বলেন, দেশকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ৪৬ জনের প্রাণ গেছে। এর দায় কমিশনের। বিজেপির কথায় চলেই পরিকল্পনাহীন এসআইআর। খসড়া তালিকায় ভোটারদের বাংলা ও ইংরেজি নামের বানানে অজস্র ভুল রয়েছে। পদবি পরিবর্তন কিংবা কোনো নারীর বিয়ে হয়ে অন্যত্র চলে যাওয়ায় নাম বাদের ঘটনাও সামনে এসেছে। এছাড়াও ১০০ দিনের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামটিও বাদ দিয়ে দিয়েছে এরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×