হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন (৫৫) পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক হয়েছেন।


বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনতগত রাত ১২টার দিকে মধ্য বাড্ডা হোসেন মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস


মৃতের ভাতিজা শাহিন আলম রাব্বি জানান, রাতে পরিচ্ছন্ন কাজ শেষে তার বাইসাইকেল নিয়ে টঙ্গীর বাসায় ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই বশিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালক আটক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


মৃত আবুল টঙ্গী দত্তপাড়া চানকিরটেক গুদারাঘাট গ্রামের মৃত মুসলিম হাওলাদারের ছেলে।


সাননিউজ/এমআর



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন (৫৫) পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনতগত রাত ১২টার দিকে মধ্য বাড্ডা হোসেন মার্কেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের ভাতিজা শাহিন আলম রাব্বি জানান, রাতে পরিচ্ছন্ন কাজ শেষে তার বাইসাইকেল নিয়ে টঙ্গীর বাসায় ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই বশিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালক আটক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত আবুল টঙ্গী দত্তপাড়া চানকিরটেক গুদারাঘাট গ্রামের মৃত মুসলিম হাওলাদারের ছেলে। সাননিউজ/এমআর [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×