হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে কেএনএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়, কেএনএফ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বয়রাম বম (২৫)‌‌ নামে কেএনএফ এর সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি অস্ত্র।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রুমা উপজেলার জাইঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কেএনএফ সদস্যের বয়রাম বম (২৫)‌‌ সে উপজেলার ব্যাথেল পাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জাইঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়। সে সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল সেখানে উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। এ সময় সেনাবাহিনীর গুলিতে আহত হন কেএনএফ সদস্য। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে।

বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানিয়েছেন, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়।

এদিকে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির শান্তি আলোচনা চলার সময়েই এ ঘটনা ঘটলো। তবে কেএনএফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে এবং আহত ব্যক্তি তাদের কোন সদস্য নয় বলেও তারা জানিয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বান্দরবানে কেএনএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়, কেএনএফ সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে কেএনএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়, কেএনএফ সদস্য গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
Print Image
রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বয়রাম বম (২৫)‌‌ নামে কেএনএফ এর সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি অস্ত্র। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রুমা উপজেলার জাইঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কেএনএফ সদস্যের বয়রাম বম (২৫)‌‌ সে উপজেলার ব্যাথেল পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জাইঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়। সে সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল সেখানে উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। এ সময় সেনাবাহিনীর গুলিতে আহত হন কেএনএফ সদস্য। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানিয়েছেন, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়। এদিকে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির শান্তি আলোচনা চলার সময়েই এ ঘটনা ঘটলো। তবে কেএনএফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে এবং আহত ব্যক্তি তাদের কোন সদস্য নয় বলেও তারা জানিয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×