হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবান দুই শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ অপরাহ্ন

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি::

চিম্বুক পাহাড় সংলগ্ন বাগানপাড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন পাড়া থেকে আসা দুই শতাধিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে সকালে চিম্বুক এলাকার ভাইট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদিনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে আসা ৯ জন চিকিৎসক এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিম্বুক বাগান পাড়ার কারবারি পায়া ম্রো জানান, চিম্বুক পাহাড় এলাকাসহ বিভিন্ন পাড়ার দুই শতাধিক মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে এসেছেন। তারা বিনামূল্যে ঔষধ এবং সেবা পেয়ে খুবই খুশি বলে জানান কারবারি পায়া ম্রো।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদ্দিন জানান, চিকিৎসা ক্যাম্পে আসা রোগীদের মধ্যে রক্তশূন্যতা, গর্ভবতী মায়েদের গর্ভকালীন বিভিন্ন জটিলতা, ওজন কমে যাওয়া, দন্ত সমস‍্যা, কৃমি আক্রান্তসহ বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্তব্যরত ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন।

তিনি জানান, এই অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা বাড়াতে জনপ্রতিনিধিদের আরো উদ্যোগী হওয়া দরকার। এছাড়া গর্ভবতী মহিলা ও শিশুদের যত্নে অভিভাবকদের সচেতন থাকা খুবই জরুরী বলে তিনি মন্তব্য করেন ডা: নয়ন সালাউদ্দিন।

ফ্রি মেডিকেল ক‍্যাম্পে চিকিৎসা সেবা প্রদানকারী অন‍্যান‍্য চিকিৎসকগণ হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ খালেদ বিন হোসাইন, নিউরো সার্জন ডাঃ মাজেদ সুলতান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুলতানা আলম, ডেন্টাল সার্জন ডাঃ মনজুর ই মাহবুব, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তামান্না আফরিন, কিডনি বিশেষজ্ঞ ডাঃ শফিউল হায়দার রুশ্নি, শিশু বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস রুমা ও বান্দরবান সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ মেথুই চিং।

বান্দরবান প্রেসক্লাব, রোটারী ক্লাব অব বান্দরবান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস যৌথভাবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সার্বিক সহযোগিতা প্রদান করে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বান্দরবান দুই শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবান দুই শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ অপরাহ্ন
Print Image
রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:: চিম্বুক পাহাড় সংলগ্ন বাগানপাড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন পাড়া থেকে আসা দুই শতাধিক জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে সকালে চিম্বুক এলাকার ভাইট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদিনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে আসা ৯ জন চিকিৎসক এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। চিম্বুক বাগান পাড়ার কারবারি পায়া ম্রো জানান, চিম্বুক পাহাড় এলাকাসহ বিভিন্ন পাড়ার দুই শতাধিক মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে এসেছেন। তারা বিনামূল্যে ঔষধ এবং সেবা পেয়ে খুবই খুশি বলে জানান কারবারি পায়া ম্রো। ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদ্দিন জানান, চিকিৎসা ক্যাম্পে আসা রোগীদের মধ্যে রক্তশূন্যতা, গর্ভবতী মায়েদের গর্ভকালীন বিভিন্ন জটিলতা, ওজন কমে যাওয়া, দন্ত সমস‍্যা, কৃমি আক্রান্তসহ বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্তব্যরত ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন। তিনি জানান, এই অঞ্চলের মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা বাড়াতে জনপ্রতিনিধিদের আরো উদ্যোগী হওয়া দরকার। এছাড়া গর্ভবতী মহিলা ও শিশুদের যত্নে অভিভাবকদের সচেতন থাকা খুবই জরুরী বলে তিনি মন্তব্য করেন ডা: নয়ন সালাউদ্দিন। ফ্রি মেডিকেল ক‍্যাম্পে চিকিৎসা সেবা প্রদানকারী অন‍্যান‍্য চিকিৎসকগণ হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ খালেদ বিন হোসাইন, নিউরো সার্জন ডাঃ মাজেদ সুলতান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুলতানা আলম, ডেন্টাল সার্জন ডাঃ মনজুর ই মাহবুব, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তামান্না আফরিন, কিডনি বিশেষজ্ঞ ডাঃ শফিউল হায়দার রুশ্নি, শিশু বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস রুমা ও বান্দরবান সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ মেথুই চিং। বান্দরবান প্রেসক্লাব, রোটারী ক্লাব অব বান্দরবান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস যৌথভাবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সার্বিক সহযোগিতা প্রদান করে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×