হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাপের বাড়ি থেকে ফেরার একদিন পর চকরিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পারেছা বেগম (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ভোর ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচরস্থ মাতামুহুরি ব্রীজের পশ্চিম পাশে একটি ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত পারেছা বেগম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

নিহতের পরিবারের লোকজন জানিয়েছে, গত তিন বছর পূর্বে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা কাঠমিস্ত্রী নাজেম উদ্দিনের সঙ্গে প্রেম করে বিয়ে করে পারেছা বেগম। তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। ৪/৫ মাস আগে তাঁরা চকরিয়া গিয়ে পৌরসভার মৌলভিরচ্যর এলাকায় বাসাভাড়ায় বসবাস করছেন।

ভাড়া বাসার অন্য ভাড়াটিয়া ও প্রতিবেশ লোকজন জানান, বিভিন্ন সময় স্বামী স্ত্রী দুইজনের কথা কাটাকাটি হতো। এতে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এরইমধ্যে বুধবার ভোরে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ পারেছা বেগম।

নিহতের পিতা মোহাম্মদ হোসেন জানান, আমার মেয়ে কি জন্য আত্মহত্যা করেছে, সেটা আমি জানি না। আমার মেয়ে ও তার স্বামীর মধ্যে কোন বিভেদ হয়েছে কিনা সেটাও জানা নেই। তবে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি উদঘাটন করতে ময়না তদন্তের দাবি জানাচ্ছি।

নিহতের পরিবার সদস্যরা বলেন, পারেছা বেগম ২/৩ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বড় ভাই বিদেশ থেকে বাড়িতে এসেছে। ভাইকে দেখে আসার সময় ভাই তাকে, (পারেছা) একটি কম্বল দেয়। সে কম্বলটি নিয়ে চকরিয়া পৌরসভার ভাড়া বাসায় চলে যায়। বাপের বাড়ি থেকে যাবার একদিন পর বুধবার সকালে পারেছা বেগম ভাড়া বাসায় ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত পারেছা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বাপের বাড়ি থেকে ফেরার একদিন পর চকরিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাপের বাড়ি থেকে ফেরার একদিন পর চকরিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পারেছা বেগম (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ভোর ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচরস্থ মাতামুহুরি ব্রীজের পশ্চিম পাশে একটি ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত পারেছা বেগম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে। নিহতের পরিবারের লোকজন জানিয়েছে, গত তিন বছর পূর্বে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা কাঠমিস্ত্রী নাজেম উদ্দিনের সঙ্গে প্রেম করে বিয়ে করে পারেছা বেগম। তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। ৪/৫ মাস আগে তাঁরা চকরিয়া গিয়ে পৌরসভার মৌলভিরচ্যর এলাকায় বাসাভাড়ায় বসবাস করছেন। ভাড়া বাসার অন্য ভাড়াটিয়া ও প্রতিবেশ লোকজন জানান, বিভিন্ন সময় স্বামী স্ত্রী দুইজনের কথা কাটাকাটি হতো। এতে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এরইমধ্যে বুধবার ভোরে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ পারেছা বেগম। নিহতের পিতা মোহাম্মদ হোসেন জানান, আমার মেয়ে কি জন্য আত্মহত্যা করেছে, সেটা আমি জানি না। আমার মেয়ে ও তার স্বামীর মধ্যে কোন বিভেদ হয়েছে কিনা সেটাও জানা নেই। তবে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি উদঘাটন করতে ময়না তদন্তের দাবি জানাচ্ছি। নিহতের পরিবার সদস্যরা বলেন, পারেছা বেগম ২/৩ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বড় ভাই বিদেশ থেকে বাড়িতে এসেছে। ভাইকে দেখে আসার সময় ভাই তাকে, (পারেছা) একটি কম্বল দেয়। সে কম্বলটি নিয়ে চকরিয়া পৌরসভার ভাড়া বাসায় চলে যায়। বাপের বাড়ি থেকে যাবার একদিন পর বুধবার সকালে পারেছা বেগম ভাড়া বাসায় ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত পারেছা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×