হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ জুলাই – বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।

আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তার আগে বিএনপিও তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়।

আজ একইদিনে ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে।

পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জুলাই – বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান। আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে বিএনপিও তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়। আজ একইদিনে ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে। এরপর আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগ নেতারা। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৭ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×