হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হচ্ছে আরব রাষ্ট্রগুলো, আসছে বড় পদক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন


দোহা, ১৩ সেপ্টেম্বর – উপসাগরীয় আরব দেশগুলো কয়েক দশক ধরে নিজেদের স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল। ঝলমলে রাজধানী, দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি আর লাখ লাখ প্রবাসী শ্রমিকের ঘামে গড়া সমৃদ্ধির আড়ালে নিজেদের সুরক্ষিত মনে করেছিল তারা। কিন্তু চলতি বছর সেই নিরাপত্তাবোধ অনেকটাই ভেঙে পড়েছে।

প্রথমে, গত জুনে মার্কিন ঘাঁটিতে হামলার অজুহাতে কাতারে আঘাত হানে ইরান। এরপর চলতি সপ্তাহে ইসরায়েল হামলা চালায় দোহায়। তাদের দাবি, হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

দুই বছর আগে গাজায় শুরু হওয়া যুদ্ধ এখন উপসাগরের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে অঞ্চলটি। সামরিক প্রতিশোধের তেমন সুযোগ না থাকায় কাতার জানিয়েছে, আঞ্চলিকভাবেই ‘সম্মিলিত জবাব’ দেওয়া হবে। সেই পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে এবং সপ্তাহান্তে দোহায় আয়োজিত আরব-ইসলামিক সম্মেলনে সিদ্ধান্ত আসতে পারে।

কূটনৈতিক প্রতিক্রিয়া
কাতারে ইসরায়েলি হামলার পর সবচেয়ে দ্রুত সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হামলার ২৪ ঘণ্টার মধ্যে দোহায় পৌঁছান, এরপর বাহরাইন ও ওমানে সফর করেন। গত শুক্রবার ইসরায়েলি কূটনীতিককে তলব করে কাতারে হামলাকে ‘নিষ্ঠুর ও কাপুরুষোচিত’ বলে নিন্দা জানায় আমিরাত।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক পর্যায়ে আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সীমিত করতে পারে বা আব্রাহাম অ্যাকর্ডস থেকে আংশিক সরে আসতে পারে। কাতারও জানিয়েছে, আন্তর্জাতিক আইনের পথ ব্যবহার করা হবে। এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মত বিবৃতি আনতে সফল হয়েছে দোহা।

অর্থনৈতিক চাপ
কাতার, সৌদি আরব, কুয়েত ও আমিরাতের বিশাল সার্বভৌম সম্পদ তহবিল বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বয়কট করা বা বিনিয়োগ সীমিত করা হতে পারে।

কুয়েতি অধ্যাপক বাদের আল-সাইফ সতর্ক করে বলেছেন, এখনই শক্ত অবস্থান না নিলে অন্য কোনো উপসাগরীয় রাজধানী হতে পারে পরবর্তী টার্গেট।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হচ্ছে আরব রাষ্ট্রগুলো, আসছে বড় পদক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হচ্ছে আরব রাষ্ট্রগুলো, আসছে বড় পদক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ১৩ সেপ্টেম্বর – উপসাগরীয় আরব দেশগুলো কয়েক দশক ধরে নিজেদের স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল। ঝলমলে রাজধানী, দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি আর লাখ লাখ প্রবাসী শ্রমিকের ঘামে গড়া সমৃদ্ধির আড়ালে নিজেদের সুরক্ষিত মনে করেছিল তারা। কিন্তু চলতি বছর সেই নিরাপত্তাবোধ অনেকটাই ভেঙে পড়েছে।প্রথমে, গত জুনে মার্কিন ঘাঁটিতে হামলার অজুহাতে কাতারে আঘাত হানে ইরান। এরপর চলতি সপ্তাহে ইসরায়েল হামলা চালায় দোহায়। তাদের দাবি, হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।দুই বছর আগে গাজায় শুরু হওয়া যুদ্ধ এখন উপসাগরের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে অঞ্চলটি। সামরিক প্রতিশোধের তেমন সুযোগ না থাকায় কাতার জানিয়েছে, আঞ্চলিকভাবেই ‘সম্মিলিত জবাব’ দেওয়া হবে। সেই পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে এবং সপ্তাহান্তে দোহায় আয়োজিত আরব-ইসলামিক সম্মেলনে সিদ্ধান্ত আসতে পারে।কূটনৈতিক প্রতিক্রিয়াকাতারে ইসরায়েলি হামলার পর সবচেয়ে দ্রুত সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হামলার ২৪ ঘণ্টার মধ্যে দোহায় পৌঁছান, এরপর বাহরাইন ও ওমানে সফর করেন। গত শুক্রবার ইসরায়েলি কূটনীতিককে তলব করে কাতারে হামলাকে ‘নিষ্ঠুর ও কাপুরুষোচিত’ বলে নিন্দা জানায় আমিরাত।বিশ্লেষকদের মতে, কূটনৈতিক পর্যায়ে আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সীমিত করতে পারে বা আব্রাহাম অ্যাকর্ডস থেকে আংশিক সরে আসতে পারে। কাতারও জানিয়েছে, আন্তর্জাতিক আইনের পথ ব্যবহার করা হবে। এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মত বিবৃতি আনতে সফল হয়েছে দোহা।অর্থনৈতিক চাপকাতার, সৌদি আরব, কুয়েত ও আমিরাতের বিশাল সার্বভৌম সম্পদ তহবিল বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বয়কট করা বা বিনিয়োগ সীমিত করা হতে পারে।কুয়েতি অধ্যাপক বাদের আল-সাইফ সতর্ক করে বলেছেন, এখনই শক্ত অবস্থান না নিলে অন্য কোনো উপসাগরীয় রাজধানী হতে পারে পরবর্তী টার্গেট।সূত্র: জাগো নিউজএনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×