হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল তরল নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন




বার্লিন, ২৩ এপ্রিল – জার্মানির বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের এক ধরনের তরল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। একটি ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় এক যুবক তার ওপর এই তরল ছুড়ে মারেন।

ধারণা করা হচ্ছে যে সেটি টমেটোর জুস কিংবা সস হতে পারে।

আরও পড়ুন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে ৬ মুসলিম দেশের আগ্রহ: ইসহাক দার

এই ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন।

সংবাদমাধ্যম ইয়েনি সাফেকের প্রতিবেদন অনুযায়ী ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির কড়া সমালোচনা করেন রেজা পাহলভি। হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে করে এলাকা ত্যাগ করেন।

৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের পুত্র। ১৯৭৯ সালে এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার বাবা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। বর্তমানে নির্বাসিত থাকলেও রেজা পাহলভি ভবিষ্যতে ইরানে ফিরে পুনরায় শাহ শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল তরল নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল তরল নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বার্লিন, ২৩ এপ্রিল – জার্মানির বার্লিনে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের এক ধরনের তরল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। একটি ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় এক যুবক তার ওপর এই তরল ছুড়ে মারেন।ধারণা করা হচ্ছে যে সেটি টমেটোর জুস কিংবা সস হতে পারে।এই ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন।সংবাদমাধ্যম ইয়েনি সাফেকের প্রতিবেদন অনুযায়ী ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির কড়া সমালোচনা করেন রেজা পাহলভি। হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে করে এলাকা ত্যাগ করেন।৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের পুত্র। ১৯৭৯ সালে এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার বাবা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। বর্তমানে নির্বাসিত থাকলেও রেজা পাহলভি ভবিষ্যতে ইরানে ফিরে পুনরায় শাহ শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×