ঢাকা, ১৯ অক্টোবর – একটা মহল নির্বাচন আটকাতে পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সার্বক্ষণিক চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তার।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
রমনার আইইবি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে উন্নত করতে প্রত্যেক সেক্টরে সঠিক ম্যানপাওয়ার নির্ধারণ করতে হবে। বাংলাদেশকে উন্নত করতে প্রকৌশলীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি বাস্তবায়ন করার জন্য। জিয়াউর রহমান বলেছিলেন ‘উৎপাদনমুখী রাজনীতি ও উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পালাতক ফ্যাসিস্ট বাহিনী দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান ব্যাহত করতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।’
তিনি বলেন, ভালো রাজনীতি সব সময় খারাপ রাজনীতির দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে এ্যাবকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু ও প্রকৌশলী শফিউল আজম ফাহিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী এ এন এইচ আখতার হোসেন, পিইঞ্জ, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, এ্যাবের উপদেষ্টা প্রকৌশলী সফিউল আলম তালুকদার সবুজ প্রমুখ।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন