সীমান্ত উপজেলা টেকনাফে বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ শাখা কৃষকদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে বাহারছড়া বড় ডেইল বাজারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বাহারছড়া দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব মোঃ আলমের সঞ্চালনায় ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম,বাহারছড়া দক্ষিণ বিএনপির সভাপতি সৈয়দ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ছৈয়দ আহমদ, বাহারছড়া উত্তর বিএনপির আহবায়ক সাবের আহমদ, সদস্য সচিব মোঃ ইলিয়াস। বিশেষ বক্তার বক্তব্যে রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস শরীফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জালাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, বাহারছড়া দক্ষিণ বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন সিনিয়র যুগ্ম সম্পাদক
মৌলভী শামসুল আলম, বাহারছড়া দক্ষিণ যুবদলের আহবায়ক মুজিবুর রহমান বিপ্লব, বাহারছড়া উত্তর যুবদলের আহবায়ক সেলিম উল্লাহ,সদস্য সচিব
জয়নাল আবেদিন জয়,যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ, বাহারছড়া দক্ষিণ যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক ইরফান আজাদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফুরকান, বাহারছড়া দক্ষিণ শাখার কৃষক দল নেতা মোঃ ফয়সাল উদ্দিন, কৃষকদল নেতা মোহাম্মদ হারুন, ওলামা দলের মৌলভী শওকত প্রমূখ।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
এসময় প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন,
জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণের দুঃখ লাঘবে কাজ করবে। কৃষকদের উন্নত সুযোগ-সুবিধা প্রদান, সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে জেলেদের প্রতিবন্ধকতা নিরসনে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করা হবে।
এসময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে টেকনাফের সকল বৈধ ব্যবসার খাত উন্মোচনের কথা বলেন। পাশাপাশি বাহারছড়ায় উপকূলীয় কলেজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেন তিনি।
সবশেষে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।




মন্তব্য করুন