হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন দেব, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


কলকাতা, ৭ মে – পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওটিকে বিকৃত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে কালো রঙের টিশার্ট পরিহিত দেব জনাকীর্ণ স্থান থেকে বেরিয়ে যাচ্ছেন।

সেই সময় তার চারপাশে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। যদিও ভিডিওটি ঠিক কোন সময়ের বা এর পেছনে প্রকৃত সত্য কী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি দূর করতে দেব বলেন, বাংলা সবসময় সৌজন্যের কথা বলে, ঘৃণা বা বিদ্বেষের সংস্কৃতি এখানে নেই। গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কিছু এডিটেড বা বিকৃত ভিডিও অনলাইনে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় দিলেন ছেলে ফারদিন

সাধারণ মানুষের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। দয়া করে এগুলো শেয়ার করে অপপ্রচার ছড়াবেন না। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে অত্যন্ত সক্রিয়ভাবে প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন দেব।

নির্বাচনের পর রাজনৈতিক পটভূমিতে পরিবর্তনের যে আভাস পাওয়া যাচ্ছে, তার মধ্যেই এমন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। দেব এর আগেও জানিয়েছিলেন যে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থাশীল। বিভাজনের রাজনীতি কিংবা অপপ্রচারের বিপরীতে সুস্থ রাজনীতির পক্ষে নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা চলছে।

এস এম/ ৭ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন দেব, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন দেব, ভক্তদের সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ৭ মে – পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওটিকে বিকৃত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্য। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে কালো রঙের টিশার্ট পরিহিত দেব জনাকীর্ণ স্থান থেকে বেরিয়ে যাচ্ছেন।সেই সময় তার চারপাশে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। যদিও ভিডিওটি ঠিক কোন সময়ের বা এর পেছনে প্রকৃত সত্য কী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি দূর করতে দেব বলেন, বাংলা সবসময় সৌজন্যের কথা বলে, ঘৃণা বা বিদ্বেষের সংস্কৃতি এখানে নেই। গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার কিছু এডিটেড বা বিকৃত ভিডিও অনলাইনে প্রচার করা হচ্ছে।সাধারণ মানুষের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। দয়া করে এগুলো শেয়ার করে অপপ্রচার ছড়াবেন না। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে অত্যন্ত সক্রিয়ভাবে প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন দেব।নির্বাচনের পর রাজনৈতিক পটভূমিতে পরিবর্তনের যে আভাস পাওয়া যাচ্ছে, তার মধ্যেই এমন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। দেব এর আগেও জানিয়েছিলেন যে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থাশীল। বিভাজনের রাজনীতি কিংবা অপপ্রচারের বিপরীতে সুস্থ রাজনীতির পক্ষে নিজের অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা চলছে।এস এম/ ৭ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×