হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিচ্ছেদের পরে আর সময় নষ্ট নয়, ফের বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


কলকাতা, ১৮ ফেব্রুয়ারি – দুইদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেল অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কির। ডিভোর্সের ৪৮ ঘণ্টা পার না হতেই সামনে এলো অভিনেতার নতুন করে বিয়ের খবর।

সকল গুঞ্জন, জল্পনা-কল্পনাকে সত্যি প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন এই জুটি। এমনকি তাদের সম্পর্কের প্রভাবেই নাকি সংসার ভেঙেছিল কাঞ্চনের।

টলিপাড়া সূত্রের খবর, আগামী ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন-শ্রীময়ী। শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। তবে কাঞ্চনের তৃতীয়। পিঙ্কির আগেও অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে সংসার করেছিলেন এই অভিনেতা। সেই সংসারও টেকেনি।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাল্গুনে প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধবেন কাঞ্চন-শ্রীময়ী। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু করে এই জুটি। সাজিয়েছেন পরিকল্পনাও।

এদিকে, কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স দুইদিন আগে হলেও তাদের দূরত্ব বেশ কয়েক বছর ধরেই। কাঞ্চনের অভিযোগ, ৯ বছরের দাম্পত্যে নাকি মাত্র ২০ দিন একসঙ্গে সংসার করেছেন তারা। কাঞ্চনের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের পর থেকেই নাকি আলাদা থাকতেন পিঙ্কি।

অন্যদিকে, বিগত দুই বছরে সর্বদাই কাঞ্চনের পাশে থেকেছেন শ্রীময়ী। যদিও বরাবরই অভিনেতাকে ‘দাদা’ সম্বোধন করেছেন তিনি। সম্পর্কের বিষয়টিকেও বন্ধুত্ব বলে চালিয়ে দিয়েছেন।

তবে ডিভোর্সের ঘোষণা আসতেই সেই কাঞ্চনের গলায় মালা দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের আলোচিত এই জুটি।

আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিচ্ছেদের পরে আর সময় নষ্ট নয়, ফের বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিচ্ছেদের পরে আর সময় নষ্ট নয়, ফের বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৮ ফেব্রুয়ারি – দুইদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেল অভিনেতা কাঞ্চন মল্লিক ও পিঙ্কির। ডিভোর্সের ৪৮ ঘণ্টা পার না হতেই সামনে এলো অভিনেতার নতুন করে বিয়ের খবর।সকল গুঞ্জন, জল্পনা-কল্পনাকে সত্যি প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন এই জুটি। এমনকি তাদের সম্পর্কের প্রভাবেই নাকি সংসার ভেঙেছিল কাঞ্চনের।টলিপাড়া সূত্রের খবর, আগামী ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন-শ্রীময়ী। শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। তবে কাঞ্চনের তৃতীয়। পিঙ্কির আগেও অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে সংসার করেছিলেন এই অভিনেতা। সেই সংসারও টেকেনি।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাল্গুনে প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধবেন কাঞ্চন-শ্রীময়ী। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু করে এই জুটি। সাজিয়েছেন পরিকল্পনাও।এদিকে, কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স দুইদিন আগে হলেও তাদের দূরত্ব বেশ কয়েক বছর ধরেই। কাঞ্চনের অভিযোগ, ৯ বছরের দাম্পত্যে নাকি মাত্র ২০ দিন একসঙ্গে সংসার করেছেন তারা। কাঞ্চনের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের পর থেকেই নাকি আলাদা থাকতেন পিঙ্কি।অন্যদিকে, বিগত দুই বছরে সর্বদাই কাঞ্চনের পাশে থেকেছেন শ্রীময়ী। যদিও বরাবরই অভিনেতাকে ‘দাদা’ সম্বোধন করেছেন তিনি। সম্পর্কের বিষয়টিকেও বন্ধুত্ব বলে চালিয়ে দিয়েছেন।তবে ডিভোর্সের ঘোষণা আসতেই সেই কাঞ্চনের গলায় মালা দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের আলোচিত এই জুটি।আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×