হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের ঝিমনখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ও চাকুসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় ১টি পিস্তল ও ১টি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলো টেকনাফ উপজেলার গোদার বিল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিক।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিমনখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সম্প্রতি উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ একজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ একজন আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের ঝিমনখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ও চাকুসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১টি পিস্তল ও ১টি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলো টেকনাফ উপজেলার গোদার বিল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিক। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিমনখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×