হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশি শিক্ষার্থীরা আর পরিবার নিতে পারবে না যুক্তরাজ্যে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


লন্ডন, ০৩ জানুয়ারি – বিদেশি শিক্ষার্থীদের পরিবার সঙ্গে নেওয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ হলো যুক্তরাজ্যে। গত বছরের মে মাসে পাস হওয়ার পর এ বছরের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে এই নতুন আইন।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন নিষেধাজ্ঞার ফলে স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার ওপর প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এখন থেকে দেশটিতে অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পেতে হলে বছরে ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক বেতন পেতে হবে। যাদের বেতন এর কম তারা দক্ষকর্মী ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যা আগে ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এছাড়া কোনো ব্রিটিশ নাগরিক যদি তার ভিনদেশি স্বামী-স্ত্রীকে ইংল্যান্ডে নিয়ে যেতে চান তবে তাদেরও ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক রোজগার প্রমাণ করতে হবে।

দেশটির বাণিজ্য ও শ্রমিক সংগঠন গুলো সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। কারণ দেশটির রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য খাত ও বেসরকারি খাত এখনো ব্যাপকভাবে শ্রমিকস্বল্পতায় ভুগছে।

তবে শ্রমিকস্বল্পতায় ভুগতে থাকা খাত গুলোতে (স্কিল ওয়ার্কার ভিসা: শর্টেজ ওকোপেশন) অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

গত নভেম্বরে প্রকাশিত ব্রিটিশ সরকারের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার অভিবাসী প্রবেশ করেছে। এসব অভিবাসীর মধ্যে ভারত, নাইজেরিয়া ও চীন থেকে সবচেয়ে বেশি এসেছে।

বর্তমান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকারের এই উদ্যোগ বৈধ অভিবাসীর সংখ্যা ৩ লাখে নামিয়ে আনবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৩ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশি শিক্ষার্থীরা আর পরিবার নিতে পারবে না যুক্তরাজ্যে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশি শিক্ষার্থীরা আর পরিবার নিতে পারবে না যুক্তরাজ্যে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৩ জানুয়ারি – বিদেশি শিক্ষার্থীদের পরিবার সঙ্গে নেওয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ হলো যুক্তরাজ্যে। গত বছরের মে মাসে পাস হওয়ার পর এ বছরের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে এই নতুন আইন। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বিষয়টি নিশ্চিত করেছেন।নতুন নিষেধাজ্ঞার ফলে স্নাতকোত্তর গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার ওপর প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে। এখন থেকে দেশটিতে অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পেতে হলে বছরে ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক বেতন পেতে হবে। যাদের বেতন এর কম তারা দক্ষকর্মী ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যা আগে ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এছাড়া কোনো ব্রিটিশ নাগরিক যদি তার ভিনদেশি স্বামী-স্ত্রীকে ইংল্যান্ডে নিয়ে যেতে চান তবে তাদেরও ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক রোজগার প্রমাণ করতে হবে। দেশটির বাণিজ্য ও শ্রমিক সংগঠন গুলো সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। কারণ দেশটির রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য খাত ও বেসরকারি খাত এখনো ব্যাপকভাবে শ্রমিকস্বল্পতায় ভুগছে। তবে শ্রমিকস্বল্পতায় ভুগতে থাকা খাত গুলোতে (স্কিল ওয়ার্কার ভিসা: শর্টেজ ওকোপেশন) অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। গত নভেম্বরে প্রকাশিত ব্রিটিশ সরকারের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার অভিবাসী প্রবেশ করেছে। এসব অভিবাসীর মধ্যে ভারত, নাইজেরিয়া ও চীন থেকে সবচেয়ে বেশি এসেছে। বর্তমান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকারের এই উদ্যোগ বৈধ অভিবাসীর সংখ্যা ৩ লাখে নামিয়ে আনবে। সূত্র: বাংলানিউজআইএ/ ০৩ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×