হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশে বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অন্য কোনো দেশের অধীনতা মেনে নেওয়া হবে না। পৃথিবীর অন্য ১০টি দেশ যেমন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলাদেশও তার শির উঁচু করে দাঁড়াবে। বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু আমরা মেনে নেব না। কেউ প্রভুত্ব করতে এলে জাতি তার সঠিক জবাব দেবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় পৌর মুক্তমঞ্চে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

জামায়াত আমির বলেন, এই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা। জাতি চায় যারা চিহ্নিত স্বৈরাচারের দোসর, তারা যেন রাষ্ট্রের কোনো স্থানে না থাকে। এরা যদি থাকে তাহলে রাষ্ট্র, সরকার, দেশকে ব্যর্থ করে দেবে। বিপ্লবকে ব্যর্থ করে দেবে। জনগণের স্বপ্নের মৃত্যু হবে। সরকারের কাছে সাফ বার্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের অবশ্যই সরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বিচারব্যবস্থা চাই যে বিচারব্যবস্থা কাউকে উঁচু-নিচু ভাববে না। বিচারপ্রার্থীকে বিচারপ্রার্থী হিসেবেই দেখবে। কোনো বিচারপ্রার্থী যদি মিথ্যা অভিযোগ নিয়ে আদালতে হাজির হয় তাহলে মিথ্যার অভিযোগে তাকে সাজা পেতে হবে। আবার যদি সঠিক অভিযোগ নিয়ে হাজির হয় তাকে অন্যায়ভাবে বিচার প্রভাবিত করে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হবে না।

শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজের আদালত প্রাঙ্গণে একজন বিচারপ্রার্থীকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে না। কোনো বিচারক আসনে বসে আল্লাহকে ছাড়া কোনো রাষ্ট্র শক্তিকে পরোয়া করবে না। রাষ্ট্রের আইন ও বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করবে। আমরা শুনতে চাই না বিচারকরা আসনে বসে ঘুষ খায়। পত্রপত্রিকা বের করে নিয়ে আসে অমুক ম্যাজিস্ট্রেট ছিলেন তার পাঁচটা বাড়ি রয়েছে, ১০টা গাড়ি রয়েছে। এ কলঙ্কজনক কথা শুনতে চাই না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশে বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশে বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অন্য কোনো দেশের অধীনতা মেনে নেওয়া হবে না। পৃথিবীর অন্য ১০টি দেশ যেমন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, বাংলাদেশও তার শির উঁচু করে দাঁড়াবে। বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু আমরা মেনে নেব না। কেউ প্রভুত্ব করতে এলে জাতি তার সঠিক জবাব দেবে।মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় পৌর মুক্তমঞ্চে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, এই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা। জাতি চায় যারা চিহ্নিত স্বৈরাচারের দোসর, তারা যেন রাষ্ট্রের কোনো স্থানে না থাকে। এরা যদি থাকে তাহলে রাষ্ট্র, সরকার, দেশকে ব্যর্থ করে দেবে। বিপ্লবকে ব্যর্থ করে দেবে। জনগণের স্বপ্নের মৃত্যু হবে। সরকারের কাছে সাফ বার্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাদের অবশ্যই সরিয়ে দিতে হবে।তিনি আরও বলেন, আমরা এমন একটি বিচারব্যবস্থা চাই যে বিচারব্যবস্থা কাউকে উঁচু-নিচু ভাববে না। বিচারপ্রার্থীকে বিচারপ্রার্থী হিসেবেই দেখবে। কোনো বিচারপ্রার্থী যদি মিথ্যা অভিযোগ নিয়ে আদালতে হাজির হয় তাহলে মিথ্যার অভিযোগে তাকে সাজা পেতে হবে। আবার যদি সঠিক অভিযোগ নিয়ে হাজির হয় তাকে অন্যায়ভাবে বিচার প্রভাবিত করে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হবে না।শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যে সমাজের আদালত প্রাঙ্গণে একজন বিচারপ্রার্থীকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে না। কোনো বিচারক আসনে বসে আল্লাহকে ছাড়া কোনো রাষ্ট্র শক্তিকে পরোয়া করবে না। রাষ্ট্রের আইন ও বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করবে। আমরা শুনতে চাই না বিচারকরা আসনে বসে ঘুষ খায়। পত্রপত্রিকা বের করে নিয়ে আসে অমুক ম্যাজিস্ট্রেট ছিলেন তার পাঁচটা বাড়ি রয়েছে, ১০টা গাড়ি রয়েছে। এ কলঙ্কজনক কথা শুনতে চাই না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×